দেশে ফিরেই রোনালদোর চরম প্রতিশোধ, বল না দেয়ার আনফলো করলেন সতীর্থদের
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬, ০০:৫৫
তারকাবহুল দল নিয়েও ২০২৬ বিশ্বকাপে ব্যর্থ হয়েছে পর্তুগাল। শেষ ষোলোর লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী স্পেনের কাছে হেরে বিদায় নেওয়ার পর এবার নতুন করে আলোচনায় এসেছে দলটির অভ্যন্তরীণ সম্পর্ক নিয়ে প্রশ্ন।
টুর্নামেন্টজুড়েই পর্তুগালের ড্রেসিংরুমের পরিবেশ ও খেলোয়াড়দের পারস্পরিক সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছিল। বিশ্বকাপ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি জরিপ সেই আলোচনা আরও উসকে দিয়েছে।
ব্রাজিলের গণমাধ্যম গ্লোবোর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, পর্তুগালের ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াডের মধ্যে অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো ইনস্টাগ্রামে অনুসরণ করেন মাত্র চার সতীর্থকে। তারা হলেন—দিওগো দালোত, জোয়াও কান্সেলো, রাফায়েল লেয়াও ও ব্রুনো ফার্নান্দেজ।
তবে রোনালদো আগে বেশি সতীর্থকে অনুসরণ করতেন কি না কিংবা বিশ্বকাপ শেষে কাউকে আনফলো করেছেন কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
প্রকাশিত পরিসংখ্যানে দেখা যায়, পর্তুগালের বেশিরভাগ খেলোয়াড়ই প্রায় পুরো দলের সতীর্থদের অনুসরণ করেন। সেই তুলনায় রোনালদোর ফলো করা সতীর্থের সংখ্যা সবচেয়ে কম।
অন্যদিকে ব্রুনো ফার্নান্দেজ ও গোলরক্ষক হোসে সা দলের ২৬ জন খেলোয়াড়কেই ইনস্টাগ্রামে অনুসরণ করেন। নেলসন সেমেদো ও ভিতিনিয়া অনুসরণ করছেন ২৪ জন সতীর্থকে।
সামাজিক যোগাযোগমাধ্যমের এই তথ্য পর্তুগাল দলের অভ্যন্তরীণ সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা তৈরি করলেও বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি ক্রিশ্চিয়ানো রোনালদো।
প্রতিফলন/এজে
আরও পড়ুন
- • নিকলী হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ
- • ভিএআর বিতর্কের পর বড় পরিবর্তন আনল ফিফা
- • যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় কমল তেলের দাম
- • দেশে ফিরেই রোনালদোর চরম প্রতিশোধ, বল না দেয়ার আনফলো করলেন সতীর্থদের
- • হেরে ফিরেও বীরের সম্মান পেল মিশর
- • পলাতক শেখ হাসিনার ভাষণ প্রচারে নিষেধাজ্ঞা বহাল রাখলো আদালত
- • ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
- • কারুর ট্র্যাজেডি নিয়ে ডিএমকের বিরুদ্ধে বিজয়ের অভিযোগ
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
- • পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: দিমিত্রি মেদভেদেভ
- • যুদ্ধবিরতিকে সামরিক প্রস্তুতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান
- • চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
- • বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান
- • সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী
- • স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
- • ১১ জুলাই পরমাণু কর্মসূচি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক
- • স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন জাহেদ উর রহমান
