১১ জুলাই ২০২৬, শনিবার, ০৩:৪৪

শিরোনাম
পলাতক শেখ হাসিনার ভাষণ প্রচারে নিষেধাজ্ঞা বহাল রাখলো আদালত বদলাচ্ছে চিরাচরিত ধারা, বিটিভিতে বিরোধীদলীয় নেতার খবর প্রচার হাসিনাকে দেশে ফিরিয়ে ফাঁসি কার্যকরের দাবি নাহিদ ইসলামের সম্প্রীতি ও ঐক্যের মাধ্যমে দেশ গড়ার আহ্বান শ্রমমন্ত্রীর চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ, শিগগিরই আসছে কারিগরি দল ‘মাদকে ভেজাল নেই, খাদ্যে ভেজাল!’ সংসদে ক্ষোভ সাবিকুন্নাহারের শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভিএআর বিতর্কের পর বড় পরিবর্তন আনল ফিফা

ভিএআর বিতর্কের পর বড় পরিবর্তন আনল ফিফা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬, ০১:৫৬

বিশ্বকাপজুড়ে রেফারিং ও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) নিয়ে ধারাবাহিক বিতর্কের পর ম্যাচ পরিচালনায় নতুন ব্যবস্থা চালু করেছে ফিফা। কোয়ার্টার ফাইনাল থেকে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে স্টেডিয়ামের ভেতরেও একজন রিজার্ভ ভিএআর কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।

মূল ভিএআর কার্যক্রম আগের মতোই যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসে অবস্থিত আন্তর্জাতিক সম্প্রচার কেন্দ্রের (আইবিসি) কেন্দ্রীয় হাব থেকে পরিচালিত হবে। তবে ডালাসের ভিএআর হাব ও স্টেডিয়ামের মধ্যে প্রযুক্তিগত কোনো সমস্যা হলে মাঠে থাকা রিজার্ভ কর্মকর্তা তাৎক্ষণিকভাবে দায়িত্ব নেবেন।

বৃহস্পতিবার ফ্রান্স ও মরক্কোর কোয়ার্টার ফাইনাল ম্যাচ থেকেই নতুন এই ব্যবস্থা কার্যকর হয়েছে। ফিফার মতে, এতে প্রযুক্তিগত ত্রুটির কারণে ম্যাচ পরিচালনায় বিঘ্ন ঘটার আশঙ্কা অনেকটাই কমবে।

এর আগে শেষ ষোলোর কয়েকটি ম্যাচে ভিএআর সিদ্ধান্ত নিয়ে ব্যাপক সমালোচনা হয়। বিশেষ করে আর্জেন্টিনার বিপক্ষে মিশরের ৩-২ গোলের হারের ম্যাচে রেফারিং নিয়ে প্রশ্ন তোলেন মিশরের কোচ হোসাম হাসান ও উইঙ্গার মোস্তফা জিকো।

তবে অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ফিফার রেফারিং প্রধান পিয়েরলুইজি কলিনা। তিনি জানান, ম্যাচ কর্মকর্তারা সম্পূর্ণ স্বাধীনভাবে দায়িত্ব পালন করেন এবং তাদের সিদ্ধান্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রভাবে নেওয়া হয় না।

এবারের বিশ্বকাপে ভিএআর ব্যবস্থাও আরও বিস্তৃত করা হয়েছে। গোল, পেনাল্টি ও সরাসরি লাল কার্ডের পাশাপাশি ভুল কর্নার, ফ্রি-কিক, দ্বিতীয় হলুদ কার্ডের পর লাল কার্ড এবং আক্রমণের আগে হওয়া ফাউলের ঘটনাও এখন পর্যালোচনা করা যাবে।

আরও পড়ুন