বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ, শিগগিরই আসছে কারিগরি দল
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০ জুলাই, ২০২৬, ১২:০৬
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রাক্কালে বাংলাদেশের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করতে আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ চুক্তির প্রক্রিয়া এগিয়ে নিতে শিগগিরই ঢাকায় আসছে ইইউর একটি কারিগরি দল।
বুধবার (৯ জুলাই) অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সঙ্গে বৈঠকে ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত এবং স্পেনের রাষ্ট্রদূত এ আগ্রহের কথা জানান।
বৈঠকে সিদ্ধান্ত হয়, মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা ও বাস্তবায়ন প্রক্রিয়া এগিয়ে নিতে ইইউর কারিগরি কমিটি বাংলাদেশ সফর করবে। এফটিএ বাস্তবায়নের জন্য একটি রোডম্যাপও প্রণয়ন করবে তারা।
বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, ইইউর উদ্বেগের বিষয়গুলো দূর করা, বিনিয়োগ পরিবেশ উন্নয়ন এবং বাণিজ্য প্রতিবন্ধকতা কমাতে সরকার কাজ করছে। একই সঙ্গে এলডিসি-পরবর্তী সময়ে নির্বিঘ্ন উত্তরণ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
তিনি জানান, ইইউ উত্থাপিত বিভিন্ন বিষয়ে সরকার ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং আন্তর্জাতিক বাধ্যবাধকতা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ। চলমান সংস্কারের মাধ্যমে বিদেশি বিনিয়োগের জন্য আরও অনুকূল পরিবেশ তৈরি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে প্রাথমিক আলোচনা শুরু করতে তারা প্রস্তুত। এ বিষয়ে ইইউ ইতোমধ্যে সরকারের কাছে একটি আনুষ্ঠানিক প্রস্তাবও জমা দিয়েছে। তিনি সময়োপযোগী সংস্কার, অশুল্ক বাধা কমানো এবং ব্যবসাবান্ধব পরিবেশ আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।
বর্তমানে এলডিসি হিসেবে বাংলাদেশ ইইউর বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাচ্ছে। এলডিসি থেকে উত্তরণের পরও এ সুবিধা আরও তিন বছর বহাল থাকবে। এরপরও অগ্রাধিকারমূলক বাজার সুবিধা ধরে রাখতে ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে চায় সরকার।
ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি বাজার। ২০২৫–২৬ অর্থবছরে ইইউভুক্ত দেশগুলোতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির পরিমাণ ছিল ৩৮ দশমিক ৭০ বিলিয়ন ডলার। এদিকে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম ও ভারত ইতোমধ্যেই ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করেছে।
আরও পড়ুন
- • বদলাচ্ছে চিরাচরিত ধারা, বিটিভিতে বিরোধীদলীয় নেতার খবর প্রচার
- • বান্দরবানের পর্যটনকেন্দ্র বন্ধের মেয়াদ বৃদ্ধি
- • পর্তুগালের নতুন কোচ জর্জ জেসুস
- • বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন
- • স্পেনে ভয়াবহ দাবানলে মৃত্যু ১২, নিখোঁজ ২৩
- • একজোট হয়ে ইরানকে প্রতিহত করার ঘোষণা আরব দেশগুলোর
- • হাসিনাকে দেশে ফিরিয়ে ফাঁসি কার্যকরের দাবি নাহিদ ইসলামের
- • আর্জেন্টিনার সামনে সুইস প্রাচীর, কোবেলকে ভাঙাই হবে কঠিন পরীক্ষা
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
- • খামেনির শেষবিদায়ে ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান
- • পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: দিমিত্রি মেদভেদেভ
- • যুদ্ধবিরতিকে সামরিক প্রস্তুতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান
- • চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
- • বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান
- • স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
- • সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী
- • ১১ জুলাই পরমাণু কর্মসূচি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক
