হেরে ফিরেও বীরের সম্মান পেল মিশর
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬, ০০:৪২
বিশ্বকাপের শেষ ষোলো থেকে নাটকীয় বিদায়ের পরও ঘরের মাঠে বীরোচিত সংবর্ধনা পেয়েছে মিশর ফুটবল দল। আর্জেন্টিনার বিপক্ষে ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ মুহূর্তের নাটকীয়তায় ৩-২ ব্যবধানে হেরে কোয়ার্টার ফাইনালের স্বপ্ন শেষ হয় তাদের।
রেফারি ও ভিএআরের বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ থাকলেও মোহাম্মদ সালাহ, মোস্তাফা জিকোসহ পুরো দল এখন দেশবাসীর কাছে জাতীয় বীর।
রয়টার্স জানায়, শুক্রবার (১০ জুলাই) যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরে মিশর দল। তাদের স্বাগত জানাতে এল আলামেইন আন্তর্জাতিক বিমানবন্দরে জড়ো হন হাজারো সমর্থক। জাতীয় পতাকা, দেশাত্মবোধক গান ও ‘মিশরের ছেলেরা আমাদের গর্বিত করেছে’ লেখা ব্যানারে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
পরে দলটিকে একটি ছাদখোলা বাসে করে নিউ আলামেইন শহর প্রদক্ষিণ করানো হয়। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা লাখো ভক্তের ভালোবাসার জবাব দেন খেলোয়াড়রা। ঐতিহাসিক বিশ্বকাপ অভিযানের স্বীকৃতি হিসেবে শনিবার (১১ জুলাই) খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের বিশেষ সংবর্ধনা দেবেন দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি।
এবারের বিশ্বকাপেই প্রথমবারের মতো জয় পায় মিশর। এরপর প্রথমবারের মতো জায়গা করে নেয় শেষ ষোলোতে। গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে হারানোর পর টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে বিদায় করে তারা।
শেষ ষোলোয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে কঠিন পরীক্ষায় ফেললেও শেষ পর্যন্ত হার মানতে হয় সালাহদের। তবে তাদের লড়াকু পারফরম্যান্সে গর্বিত পুরো মিশর।
আরও পড়ুন
- • যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় কমল তেলের দাম
- • দেশে ফিরেই রোনালদোর চরম প্রতিশোধ, বল না দেয়ার আনফলো করলেন সতীর্থদের
- • হেরে ফিরেও বীরের সম্মান পেল মিশর
- • পলাতক শেখ হাসিনার ভাষণ প্রচারে নিষেধাজ্ঞা বহাল রাখলো আদালত
- • ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
- • কারুর ট্র্যাজেডি নিয়ে ডিএমকের বিরুদ্ধে বিজয়ের অভিযোগ
- • বদলাচ্ছে চিরাচরিত ধারা, বিটিভিতে বিরোধীদলীয় নেতার খবর প্রচার
- • বান্দরবানের পর্যটনকেন্দ্র বন্ধের মেয়াদ বৃদ্ধি
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
- • পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: দিমিত্রি মেদভেদেভ
- • যুদ্ধবিরতিকে সামরিক প্রস্তুতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান
- • চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
- • বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান
- • সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী
- • স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
- • ১১ জুলাই পরমাণু কর্মসূচি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক
- • স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন জাহেদ উর রহমান
