মাঠের পর এবার আইসিসির শাস্তি বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০ জুলাই, ২০২৬, ১৯:৫১
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারার পর এবার আইসিসির শাস্তির মুখে পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। দ্বিতীয় ওয়ানডেতে মন্থর ওভার-রেটের কারণে পুরো দলকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।
হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে বোলিং কোটা শেষ করতে পারেনি বাংলাদেশ। লক্ষ্যমাত্রার চেয়ে দুই ওভার পিছিয়ে থাকায় এই শাস্তি দেওয়া হয়।
আইসিসির ম্যাচ রেফারি প্যানেলের সদস্য ডেভিড গিলবার্ট ম্যাচ শেষে এ জরিমানার ঘোষণা দেন। আইসিসির আচরণবিধি অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে ব্যর্থ হলে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়।
বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ অভিযোগ স্বীকার করে প্রস্তাবিত শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
এর আগে মাঠের পারফরম্যান্সেও ব্যর্থ হয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ের কাছে ১৩ রানে হেরে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার নিশ্চিত করে মিরাজের দল। প্রথম ওয়ানডেতেও ২৫ রানে হেরে পিছিয়ে ছিল বাংলাদেশ।
আরও পড়ুন
- • বদলাচ্ছে চিরাচরিত ধারা, বিটিভিতে বিরোধীদলীয় নেতার খবর প্রচার
- • বান্দরবানের পর্যটনকেন্দ্র বন্ধের মেয়াদ বৃদ্ধি
- • পর্তুগালের নতুন কোচ জর্জ জেসুস
- • বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন
- • স্পেনে ভয়াবহ দাবানলে মৃত্যু ১২, নিখোঁজ ২৩
- • একজোট হয়ে ইরানকে প্রতিহত করার ঘোষণা আরব দেশগুলোর
- • হাসিনাকে দেশে ফিরিয়ে ফাঁসি কার্যকরের দাবি নাহিদ ইসলামের
- • আর্জেন্টিনার সামনে সুইস প্রাচীর, কোবেলকে ভাঙাই হবে কঠিন পরীক্ষা
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
- • খামেনির শেষবিদায়ে ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান
- • পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: দিমিত্রি মেদভেদেভ
- • যুদ্ধবিরতিকে সামরিক প্রস্তুতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান
- • চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
- • বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান
- • স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
- • সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী
- • ১১ জুলাই পরমাণু কর্মসূচি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক
