বিশ্বকাপে আর্জেন্টিনা সমর্থনের কারণ মেসি নন: নেতানিয়াহু
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ১০ জুলাই, ২০২৬, ১৮:২৭
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রকাশ্যেই জানিয়েছেন, চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার সমর্থক তিনি। তিনি চান আর্জেন্টিনা এবারের বিশ্বকাপেও জিতুক। তবে এর পেছনের কারণ লিওনেল মেসি নন। বরং আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই।
ইসরায়েলি কৌতুক অভিনেতা বেন বেন বারুখ সঞ্চালিত ‘দ্য মোজো পডকাস্ট’-এ অতিথি হয়ে নেতানিয়াহু বলেছেন, বিশ্বকাপে তিনি আর্জেন্টিনার খেলাই সবচেয়ে বেশি অনুসরণ করছেন।
আলোচনার একপর্যায়ে নেতানিয়াহু নিজেই বলেন, ‘আমি বিশ্বকাপে আর্জেন্টিনার দিকে নজর রাখছি। জানেন কেন?’ উপস্থাপক সঙ্গে সঙ্গে প্রশ্ন করেন, ‘মেসি?’
নেতানিয়াহু হাসিমুখে বলেন, ‘না, মেসির আগে মিলেই। তিনি একজন সুপারস্টার।’
এরপর তিনি ব্যাখ্যা করেন, কেন আর্জেন্টিনার প্রেসিডেন্টকে এত মূল্যায়ন করছেন, ‘তিনি সত্যিই একজন তারকা। মুক্তবাজার অর্থনীতি গ্রহণ করে তিনি অসাধারণ কাজ করেছেন।’
এর পাশাপাশি তিনি যোগ করেন, ‘মিলেই ইসরায়েলের একজন বড় বন্ধু।’
আলাপচারিতার একপর্যায়ে মজার ছলে মিলেইকে একজন ফুটবলারের সঙ্গেও তুলনা করেন নেতানিয়াহু। আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, দলটি ভাগ্যবান যে তাদের দলে এত অভিজ্ঞ একজন খেলোয়াড় আছেন, যার বয়স ৩৯ বছর।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি ছিল পডকাস্টের সংক্ষিপ্ত সম্পাদিত অংশ। তবে সেখানে একটি বিষয় স্পষ্ট। নেতানিয়াহুর আর্জেন্টিনা-সমর্থনের মূল কারণ দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই এবং ইসরায়েলের সঙ্গে তার ঘনিষ্ঠতা।
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • নাইজেরিয়ায় অভিযানে নিহত ৩০০ সন্ত্রাসী
- • পদ্মায় পাওয়া ৪০ কেজির কাতলা বিক্রি হলো ৪৬ হাজার টাকায়
- • বন্যা ও ধসে বিপর্যস্ত ৭ জেলা, মৃত ৪৪
- • মগবাজারের উপকেন্দ্রে আগুন, বিদ্যুৎহীন রাজধানীর বিভিন্ন এলাকা
- • ফরিদপুরের ভাঙ্গায় ডিমবোঝাই ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৫
- • বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালেন মার্কিন দূতাবাস
- • নতুন ঋণ নিয়ে আইএমএফের সঙ্গে বৈঠক আগামীকাল
- • জিম্বাবুয়ের সঙ্গে হোয়াইটওয়াশ এড়ালো টাইগাররা, শেষ ম্যাচে সান্ত্বনার জয়
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
- • যুদ্ধবিরতিকে সামরিক প্রস্তুতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান
- • সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী
- • বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান
- • স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন জাহেদ উর রহমান
- • ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী
- • ২৭তম বিসিএসে বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিল সরকার
- • ইরানের সঙ্গে আর সম্পর্ক চাই না’, ন্যাটো সম্মেলনে ট্রাম্পের কড়া বার্তা
- • খামেনির জানাযায় অংশ নিয়ে দেশে ফিরেছেন স্পিকার
