১১ জুলাই ২০২৬, শনিবার, ০১:৪০

শিরোনাম
পলাতক শেখ হাসিনার ভাষণ প্রচারে নিষেধাজ্ঞা বহাল রাখলো আদালত বদলাচ্ছে চিরাচরিত ধারা, বিটিভিতে বিরোধীদলীয় নেতার খবর প্রচার হাসিনাকে দেশে ফিরিয়ে ফাঁসি কার্যকরের দাবি নাহিদ ইসলামের সম্প্রীতি ও ঐক্যের মাধ্যমে দেশ গড়ার আহ্বান শ্রমমন্ত্রীর চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ, শিগগিরই আসছে কারিগরি দল ‘মাদকে ভেজাল নেই, খাদ্যে ভেজাল!’ সংসদে ক্ষোভ সাবিকুন্নাহারের শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কারুর ট্র্যাজেডি নিয়ে ডিএমকের বিরুদ্ধে বিজয়ের অভিযোগ

কারুর ট্র্যাজেডি নিয়ে ডিএমকের বিরুদ্ধে বিজয়ের অভিযোগ

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬, ০০:০৯

অভিনয় ছেড়ে রাজনীতিতে আসার মাত্র দুই বছরের মধ্যেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়ে চমক সৃষ্টি করেছেন জোসেফ বিজয় চন্দ্রশেখর, যিনি থালাপাতি বিজয় নামেই পরিচিত। তবে জনপ্রিয় অভিনেতা থেকে জননেতা হওয়ার পথটি মোটেও সহজ ছিল না।

তার রাজনৈতিক যাত্রার সবচেয়ে বড় সংকট আসে ২০২৫ সালের ২৭ সেপ্টেম্বর কারুর জেলায় আয়োজিত এক জনসভায়। বিজয়কে একনজর দেখতে আসা মানুষের ভিড় ও হুড়োহুড়িতে পদদলিত হয়ে নারী ও শিশুসহ ৪১ জন নিহত হন।

ওই ঘটনার পর নানা সমালোচনার মুখে পড়লেও বিজয়ের রাজনৈতিক অগ্রযাত্রা থেমে থাকেনি। চলতি বছরের এপ্রিলের নির্বাচনে ডিএমকে ও এআইএডিএমকের দীর্ঘ ৫৯ বছরের আধিপত্য ভেঙে তার নেতৃত্বাধীন টিভিকে জোট তামিলনাড়ুর ক্ষমতায় আসে। এরপর ১০ মে চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে রাজ্যের ২২তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।

মুখ্যমন্ত্রী হওয়ার পর শুক্রবার প্রথমবার কারুর সফরে গিয়ে ওই মর্মান্তিক ঘটনার জন্য শোক প্রকাশ করেন বিজয়। তিনি বলেন, এটি তার জীবনের সবচেয়ে বেদনাদায়ক ঘটনা, যা এখনো তাকে তাড়া করে বেড়ায়।

ঘটনার জন্য তৎকালীন ক্ষমতাসীন ডিএমকে সরকার ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিজয়। তার অভিযোগ, পুলিশ চাইলে সমাবেশ বন্ধ করতে পারত বা ভিড় নিয়ন্ত্রণের বিষয়ে সতর্ক করতে পারত। কিন্তু তা না করে তাকে সমাবেশে এগিয়ে যেতে দেওয়া হয়েছিল।

বিজয় বলেন, ঘটনার দিন তিনি পুলিশকে বিশ্বাস করেছিলেন এবং পরিস্থিতি সম্পর্কে কিছুই জানতেন না। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, এই ঘটনার পেছনে কারও ষড়যন্ত্র ছিল কি না।

কারুরের ঘটনায় দীর্ঘদিন নীরব থাকার সমালোচনার জবাবও দেন তিনি। কালো পোশাক পরে বিজয় বলেন, দুর্ঘটনার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, কিন্তু অনেকে সেটিকে পালিয়ে থাকা হিসেবে দেখিয়েছে।

এদিকে নিহত ৪১ পরিবারের সদস্যদের সরকারি চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ডিএমকের করা আবেদন আদালত খারিজ করে দিয়েছে। মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চ জানিয়েছে, এটি সরকারের নীতিগত সিদ্ধান্ত এবং এতে আদালত হস্তক্ষেপ করবে না। তবে মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিয়োগ সাময়িক থাকবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন