এক মঞ্চে আট ব্যান্ড, চলছে ‘ওভারলোড কনসার্ট’
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০ জুলাই, ২০২৬, ১৭:৩০
দেশের রকসংগীতের ইতিহাসে অনেক স্মরণীয় কনসার্ট হলেও এমন কিছু বিশেষ আয়োজন থাকে, যেগুলো শুধু একটি কনসার্ট নয়; সংগীতপ্রেমীদের জন্য হয়ে ওঠে এক মিলনমেলা, উৎসব আর প্রজন্মের সেতুবন্ধ। তেমনি একটি আয়োজন ‘ওভারলোড ফেস্টিভ্যাল’।
শুক্রবার (১০ জুলাই) আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে দুপুর ২টা থেকে শুরু হওয়া এই আয়োজন চলবে রাত ১১টা পর্যন্ত। দীর্ঘদিন পর দেশের কনসার্ট সংস্কৃতিতে বড় পরিসরের এই আয়োজন ঘিরে উচ্ছ্বাস দেখা গেছে সংগীতপ্রেমীদের মধ্যে।
মঞ্চে পারফর্ম করছে দেশের শীর্ষস্থানীয় আটটি ব্যান্ড— অর্থহীন, আর্টসেল, ব্ল্যাক, ক্রিপ্টিক ফেইট, পাওয়ারসার্জ, নেমেসিস, লেভেল ফাইভ ও রকসল্ট। প্রায় দেড় বছর পর নতুন লাইনআপ নিয়ে মঞ্চে ফিরেছে অর্থহীন।
অন্যদিকে প্রথমবারের মতো ট্যুরিং ভোকাল হিসেবে বখতিয়ার হোসাইনকে নিয়ে পারফর্ম করছে আর্টসেল। দীর্ঘ বিরতির পর ক্রিপ্টিক ফেইটের প্রত্যাবর্তনও বাড়িয়েছে দর্শকদের আগ্রহ।
দিনভর রকসংগীত, আলো-ঝলমলে পরিবেশ আর দর্শকদের উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছে কনসার্ট ভেন্যু। লাইভ ওয়েভ এন্টারটেইনমেন্টের আয়োজনে অনুষ্ঠিত এই মেগা কনসার্টের মিডিয়া পার্টনার স্টার নিউজ টেলিভিশন। আয়োজকদের প্রত্যাশা, এই আয়োজন দেশের কনসার্ট সংস্কৃতিতে নতুন ইতিবাচক অধ্যায়ের সূচনা করবে।
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • বদলাচ্ছে চিরাচরিত ধারা, বিটিভিতে বিরোধীদলীয় নেতার খবর প্রচার
- • বান্দরবানের পর্যটনকেন্দ্র বন্ধের মেয়াদ বৃদ্ধি
- • পর্তুগালের নতুন কোচ জর্জ জেসুস
- • বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন
- • স্পেনে ভয়াবহ দাবানলে মৃত্যু ১২, নিখোঁজ ২৩
- • একজোট হয়ে ইরানকে প্রতিহত করার ঘোষণা আরব দেশগুলোর
- • হাসিনাকে দেশে ফিরিয়ে ফাঁসি কার্যকরের দাবি নাহিদ ইসলামের
- • আর্জেন্টিনার সামনে সুইস প্রাচীর, কোবেলকে ভাঙাই হবে কঠিন পরীক্ষা
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
- • খামেনির শেষবিদায়ে ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান
- • পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: দিমিত্রি মেদভেদেভ
- • যুদ্ধবিরতিকে সামরিক প্রস্তুতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান
- • চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
- • বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান
- • স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
- • সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী
- • ১১ জুলাই পরমাণু কর্মসূচি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক
