বন্যায় ডুবেছে ঘর, অটোরিকশাই এখন তসলিমাদের একমাত্র আশ্রয়
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০ জুলাই, ২০২৬, ১৪:৫০
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের তসলিমা আক্তারের পরিবারের এখন আর কোনো ঘর নেই। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলের পানিতে কোমরসমান ডুবে গেছে তাদের বসতঘর। সংসারের জিনিসপত্র ভেসে গেছে, রান্নার চুলাও পানির নিচে। বাধ্য হয়ে দুই সন্তানকে নিয়ে আশ্রয় নিয়েছেন স্বামীর সিএনজিচালিত অটোরিকশায়। সেটিই এখন তাদের রাত কাটানোর একমাত্র জায়গা।
পুঁইছড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে বৃহস্পতিবার সন্ধ্যায় গিয়ে দেখা যায়, এলাকার একটি উঁচু কালভার্টের ওপর সারি সারি মানুষ আশ্রয় নিয়েছেন। তাদেরই মধ্যে দাঁড়িয়ে আছে শাহাবুদ্দীনের সিএনজিচালিত অটোরিকশা। ছোট্ট গাড়িটির সিটে ঘুমিয়ে আছে দুই বছরের জান্নাতুল মাওয়া। পাশে দাঁড়িয়ে মা তসলিমা আক্তার। আর ১৩ বছর বয়সী ছেলে বোরহান উদ্দিন পরিবারের সদস্যদের দেখাশোনা করছে।
তসলিমার স্বামী শাহাবুদ্দীন বলেন, বুধবার রাতে হঠাৎ করেই ঘরে পানি ঢুকতে শুরু করে। অল্প সময়ের মধ্যে পানি কোমরসমান হয়ে যায়। তখন সন্তানদের নিরাপদে সরিয়ে নেওয়াই ছিল সবচেয়ে বড় চিন্তা। ঘরের জিনিসপত্র রক্ষা করার সুযোগও পাননি। পরে পানির হাত থেকে বাঁচাতে আগে থেকেই কালভার্টে রাখা অটোরিকশাতেই পরিবারের সদস্যদের নিয়ে আশ্রয় নেন।
শুধু তসলিমার পরিবার নয়, কালভার্টটিতে আশ্রয় নেওয়া অধিকাংশ পরিবারের অবস্থাই একই। কেউ ত্রিপল টাঙিয়ে, কেউ খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। রান্নার সুযোগ না থাকায় অনেকের খাবার বলতে এখন শুধু মুড়ি, চিড়া ও কলা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত কয়েক দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি
বন্যায় ডুবেছে ঘর, অটোরিকশাই এখন তসলিমাদের একমাত্র আশ্রয়
ঢলে বাঁশখালীর পুঁইছড়ি, ছনুয়া, শেখেরখীল, গন্ডামারা ও শীলকূপ ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। অনেকের বাড়িঘর, রাস্তাঘাট ও পুকুর-জলাশয় পানির নিচে চলে গেছে।
একই কালভার্টে আশ্রয় নেওয়া স্থানীয় বাসিন্দা নজির আহমদ বলেন, জীবনে অনেক দুর্যোগ দেখেছেন, কিন্তু এমন পরিস্থিতি কখনো দেখেননি। এখন সবচেয়ে বেশি প্রয়োজন নিরাপদ আশ্রয়, বিশুদ্ধ পানি ও পর্যাপ্ত খাদ্য।
বন্যার পানি না কমা পর্যন্ত তসলিমাদের মতো অসংখ্য পরিবারের কাছে এই কালভার্ট আর একটি অটোরিকশাই নিরাপদ আশ্রয়ের প্রতীক হয়ে আছে।
আরও পড়ুন
- • বদলাচ্ছে চিরাচরিত ধারা, বিটিভিতে বিরোধীদলীয় নেতার খবর প্রচার
- • বান্দরবানের পর্যটনকেন্দ্র বন্ধের মেয়াদ বৃদ্ধি
- • পর্তুগালের নতুন কোচ জর্জ জেসুস
- • বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন
- • স্পেনে ভয়াবহ দাবানলে মৃত্যু ১২, নিখোঁজ ২৩
- • একজোট হয়ে ইরানকে প্রতিহত করার ঘোষণা আরব দেশগুলোর
- • হাসিনাকে দেশে ফিরিয়ে ফাঁসি কার্যকরের দাবি নাহিদ ইসলামের
- • আর্জেন্টিনার সামনে সুইস প্রাচীর, কোবেলকে ভাঙাই হবে কঠিন পরীক্ষা
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
- • খামেনির শেষবিদায়ে ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান
- • পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: দিমিত্রি মেদভেদেভ
- • যুদ্ধবিরতিকে সামরিক প্রস্তুতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান
- • চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
- • বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান
- • স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
- • সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী
- • ১১ জুলাই পরমাণু কর্মসূচি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক
