১১ জুলাই ২০২৬, শনিবার, ০২:৪৪

শিরোনাম
পলাতক শেখ হাসিনার ভাষণ প্রচারে নিষেধাজ্ঞা বহাল রাখলো আদালত বদলাচ্ছে চিরাচরিত ধারা, বিটিভিতে বিরোধীদলীয় নেতার খবর প্রচার হাসিনাকে দেশে ফিরিয়ে ফাঁসি কার্যকরের দাবি নাহিদ ইসলামের সম্প্রীতি ও ঐক্যের মাধ্যমে দেশ গড়ার আহ্বান শ্রমমন্ত্রীর চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ, শিগগিরই আসছে কারিগরি দল ‘মাদকে ভেজাল নেই, খাদ্যে ভেজাল!’ সংসদে ক্ষোভ সাবিকুন্নাহারের শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, আরও দুই দিন থাকতে পারে দুর্ভোগ

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, আরও দুই দিন থাকতে পারে দুর্ভোগ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০ জুলাই, ২০২৬, ১০:৫৫

মৌসুমি বায়ুর সক্রিয় প্রভাবে টানা ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঘটনা ঘটেছে, আর বন্দরনগরীর বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে ব্যাপক জলাবদ্ধতা।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ২১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে রাজধানী ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ২৮ মিলিমিটার।

শুক্রবার ভোর ৬টার পর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির তীব্রতা আরও বেড়ে যায়। এতে প্রধান সড়কের পাশাপাশি অলিগলিতেও পানি জমে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে চলতি মাসজুড়েই কম-বেশি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তবে বর্তমান ভারী বৃষ্টির প্রবণতা আগামী রোববার (১২ জুলাই) পর্যন্ত বজায় থাকার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন