নৌ-ডাকাত দমনে অতিশীঘ্রই মাঠে নামার ঘোষণা এমপির
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২ জুলাই, ২০২৬, ০২:০৫
কিশোরগঞ্জের হাওরাঞ্চলে ধারাবাহিক নৌ-ডাকাতির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ডাকাতদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। তিনি ডাকাতদের উদ্দেশে এটিকে ‘শেষ ওয়ার্নিং’ উল্লেখ করে দ্রুত অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়েছেন।
শনিবার (১১ জুলাই) এক ভিডিও বার্তায় এমপি ফজলুর রহমান বলেন, ইটনা, অষ্টগ্রাম ও মিঠামইনের হাওর এলাকায় সাম্প্রতিক কয়েকটি ডাকাতির ঘটনায় তিনি ক্ষুব্ধ ও বিস্মিত। তিনি স্থানীয়দের প্রশাসনের ওপর নির্ভর না করে সংগঠিত হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
সন্ধ্যার পর হাওরে নৌযান চলাচল বন্ধ রাখার প্রশাসনিক সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, নিরাপত্তার নামে মানুষের স্বাভাবিক চলাচল বন্ধ করা কোনো সমাধান নয়। তাই এ সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহারের দাবি জানান তিনি।
ডাকাতদের উদ্দেশে ফজলুর রহমান বলেন, ডাকাতদের তালিকা প্রশাসনের কাছে রয়েছে। অপরাধ অব্যাহত রাখলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং হাওর এলাকায় তাদের কোনো স্থান থাকবে না।
তিনি জানান, সংসদ অধিবেশন শেষে এলাকায় ফিরে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ডাকাতবিরোধী কার্যক্রমে অংশ নেবেন। তবে অপরাধ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে আত্মসমর্পণের সুযোগ দেওয়া হবে বলেও জানান তিনি।
হাওরের নিরাপত্তা জোরদারে ইটনা, অষ্টগ্রাম ও মিঠামইন থানার জন্য দ্রুতগতির স্পিডবোট বরাদ্দের দাবি জানান এই সংসদ সদস্য। তিনি বলেন, ডাকাতরা দ্রুতগতির নৌযান ব্যবহার করায় আইনশৃঙ্খলা বাহিনীর জন্যও আধুনিক সরঞ্জাম প্রয়োজন।
এর আগে কিশোরগঞ্জ জেলা পুলিশ নিরাপত্তার স্বার্থে প্রতিদিন বিকেল সাড়ে ৫টার পর হাওরাঞ্চলে পর্যটক ও সাধারণ মানুষের নৌযান চলাচল সীমিত রাখার অনুরোধ জানায়।
সম্প্রতি কিশোরগঞ্জের হাওরে একাধিক নৌ-ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গত ৭ জুন মিঠামইন ও করিমগঞ্জ সীমান্তবর্তী এলাকায় প্রায় ৪০ জন পর্যটককে অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট চালায় ডাকাতরা। এরপর ৭ ও ৮ জুলাই আরও দুটি ডাকাতির ঘটনা ঘটে। এসব ঘটনায় হাওরের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
আরও পড়ুন
- • রাতভর রুশ হামলায় কাঁপল ইউক্রেন, শিশুসহ আহত ১২, নিহত ০৬
- • নৌ-ডাকাত দমনে অতিশীঘ্রই মাঠে নামার ঘোষণা এমপির
- • ঘরে ডেকে ভারতকে ধবলধোলাই, ১৬০২ দিন পর রেংকিংয়ে শীর্ষস্থানে রদবদল
- • বিশ্বকাপে মেসির ২১ রেকর্ড, থামছে না জাদু
- • পুরোনো অডিও নিয়ে মুখ খুললেন মাহি, মুরাদের বিরুদ্ধে অভিযোগ
- • চিরবিদায় নিলেন আর্জেন্টিনার আলোচিত কিংবদন্তি ফুটবলার
- • নাইজেরিয়ায় অভিযানে নিহত ৩০০ সন্ত্রাসী
- • পদ্মায় পাওয়া ৪০ কেজির কাতলা বিক্রি হলো ৪৬ হাজার টাকায়
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
- • যুদ্ধবিরতিকে সামরিক প্রস্তুতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান
- • সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী
- • স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন জাহেদ উর রহমান
- • বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান
- • ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী
- • ২৭তম বিসিএসে বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিল সরকার
- • ইরানের সঙ্গে আর সম্পর্ক চাই না’, ন্যাটো সম্মেলনে ট্রাম্পের কড়া বার্তা
- • আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্তে নামল এফবিআই
