১১ জুলাই ২০২৬, শনিবার, ২৩:২৬

শিরোনাম
বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালেন মার্কিন দূতাবাস নতুন ঋণ নিয়ে আইএমএফের সঙ্গে বৈঠক আগামীকাল পাভেলকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী উপজেলা হাসপাতাল হবে ১০১ শয্যার: প্রধানমন্ত্রী ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৮৬ ক্ষতিগ্রস্ত কৃষকদের বীজ-সারসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে: কৃষিমন্ত্রী অর্থনৈতিক সংস্কারের অগ্রগতি পর্যালোচনায় ঢাকায় আসছে আইএমএফের উচ্চপর্যায়ের প্রতিনিধি দেশে ১০ জনের ৯ জনই মোবাইল ফোন ব্যবহার করেন: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো

বিশ্বকাপের উন্মাদনায় জুয়াকে কেন্দ্র করে বিশেষ নাটক ‘ফুটবল হট্টগোল’

বিশ্বকাপের উন্মাদনায় জুয়াকে কেন্দ্র করে বিশেষ নাটক ‘ফুটবল হট্টগোল’

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬, ১৩:৪১

ফুটবল বিশ্বকাপ এলেই বাংলাদেশে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের উন্মাদনা নতুন মাত্রা পায়। এই আবহকে ঘিরে প্রতিবছরই নির্মিত হয় বিশেষ নাটক। তবে সেই পরিচিত ধারা থেকে বেরিয়ে এবার ফুটবলকে ঘিরে জুয়া ও অপরাধচক্রের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘ফুটবল হট্টগোল’। দীপু হাজরার পরিচালনায় নাটকটি শনিবার (১১ জুলাই) ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাচ্ছে।

নাটকের কেন্দ্রীয় চরিত্র আয়ান চৌধুরীর ভূমিকায় অভিনয় করেছেন শ্যামল মাওলা। গল্পে দেখা যায়, স্নাতক শেষ করেও চাকরি না পাওয়া আয়ানের ফুটবল নিয়ে রয়েছে অসাধারণ বিশ্লেষণক্ষমতা। ম্যাচের ফল নিয়ে তার প্রায় সব ভবিষ্যদ্বাণীই সত্যি হয়। সেই দক্ষতাকে কাজে লাগিয়ে সে ‘অক্টোপাস ভাই’ নামে একটি ফেসবুক পেজ চালু করে। একপর্যায়ে তার পূর্বাভাসের ভিত্তিতে অনেকে বড় অঙ্কের জুয়ায় জড়িয়ে পড়েন। এরপর রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় আয়ান, আর সেখান থেকেই গল্পে আসে নতুন মোড়।

নাটকে শ্যামল মাওলার বিপরীতে অভিনয় করেছেন নিশাত প্রিয়ম। তিনি একজন নবীন ক্রীড়া সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন। ‘অক্টোপাস ভাই’কে নিয়ে প্রতিবেদন প্রকাশের পর আয়ানের সঙ্গে তার পরিচয় ও বন্ধুত্ব গড়ে ওঠে। পরে আয়ান নিখোঁজ হলে তাকে খুঁজে বের করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় এই সাংবাদিক।

নির্মাতা দীপু হাজরা বলেন, বিশ্বকাপকে ঘিরে নির্মিত নাটকে সাধারণত হাস্যরসই বেশি প্রাধান্য পায়। তবে ফুটবলকে কেন্দ্র করে সমাজে যে জুয়া ও অপরাধচক্র গড়ে ওঠে, সেই দিকটিও তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই নাটকে।

‘ফুটবল হট্টগোল’-এ আরও অভিনয় করেছেন ডলি জহুর, আজম খান, মাহমুদুল ইসলাম মিঠু ও জয়নাল জ্যাকসহ আরও অনেকে।

আরও পড়ুন