১৩ জুলাই ২০২৬, সোমবার, ০০:৪৫

শিরোনাম
রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকে খেলাপি ঋণ ১.৮৮ লাখ কোটি ২৫ বছর পূর্ণের আগে পদত্যাগ করলে পেনশন পাবে না: আপিল বিভাগ প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে যা যা থাকছে প্রথমবার বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জমির উদ্দিন সরকারের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ জিয়া-খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন গৃহায়নমন্ত্রী মুজিববর্ষে ব্যায় ৯৮২ কোটি টাকা ধানমন্ডি ও গুলশান লেক সংস্কার সংক্রান্ত বৈঠকে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

প্রথমবার বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রথমবার বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২ জুলাই, ২০২৬, ২২:৩৭

প্রথমবারের মতো বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তিনি বৃক্ষরোপণসহ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন।

রোববার (১২ জুলাই) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সোমবার (১৩ জুলাই) সকালে সড়কপথে বরিশালের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী। দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যায় তিনি ঢাকায় ফিরবেন।

প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচির মধ্যে রয়েছে, গৌরনদীর বাটাজোর ইউনিয়নে নবখনন করা সরিকল-বাটাজোর এলাকায় বৃক্ষরোপণ, জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় বৃক্ষরোপণ এবং ত্রিশ গোডাউনসংলগ্ন সাগরনদীর তীরে বৃক্ষরোপণ কর্মসূচি।

এ ছাড়া বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রতিফলন/এনজেএস

আরও পড়ুন