১২ জুলাই ২০২৬, রবিবার, ২৩:৩৫

শিরোনাম
২৫ বছর পূর্ণের আগে পদত্যাগ করলে পেনশন পাবে না: আপিল বিভাগ প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে যা যা থাকছে প্রথমবার বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জমির উদ্দিন সরকারের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ জিয়া-খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন গৃহায়নমন্ত্রী মুজিববর্ষে ব্যায় ৯৮২ কোটি টাকা ধানমন্ডি ও গুলশান লেক সংস্কার সংক্রান্ত বৈঠকে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
শিরোনাম
২৫ বছর পূর্ণের আগে পদত্যাগ করলে পেনশন পাবে না: আপিল বিভাগ প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে যা যা থাকছে প্রথমবার বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জমির উদ্দিন সরকারের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ জিয়া-খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন গৃহায়নমন্ত্রী মুজিববর্ষে ব্যায় ৯৮২ কোটি টাকা ধানমন্ডি ও গুলশান লেক সংস্কার সংক্রান্ত বৈঠকে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

মুজিববর্ষে ব্যায় ৯৮২ কোটি টাকা

মুজিববর্ষে ব্যায় ৯৮২ কোটি টাকা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২ জুলাই, ২০২৬, ১৮:৫১

মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি, শেখ মুজিবুর রহমানের ছবি, বেদি, মূর্তি নির্মাণ এবং ডিজিটাল সময় গণনা বোর্ড তৈরিতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ মিলে ৯৮২ কোটি ৯১ লাখ ৭৪ হাজার টাকা ব্যয় করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (১২ জুলাই) জাতীয় সংসদে জামায়াতের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলালের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, ৬২টি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে ৪৩টি মন্ত্রণালয় ও বিভাগ এই অর্থ ব্যয় করেছে।

অর্থমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ব্যয় করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এ খাতে ব্যয় হয়েছে ২৮৩ কোটি ১৫ লাখ টাকা। এছাড়া রেলপথ মন্ত্রণালয় ২০৬ কোটি ৭৩ লাখ ৭১ হাজার টাকা, মন্ত্রিপরিষদ বিভাগ ১৪০ কোটি ৪৫ লাখ ৫০ হাজার টাকা, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় ১৩৩ কোটি ৩ লাখ ২০ হাজার টাকা ব্যয় করেছে।

এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৪৭ কোটি ৬৬ লাখ ৫৬ হাজার টাকা, সংস্কৃতি মন্ত্রণালয় ২৬ কোটি ২৬ লাখ ৪১ হাজার টাকা, প্রতিরক্ষা মন্ত্রণালয় ২৪ কোটি ৩০ লাখ ৪৩ হাজার টাকা, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ২৩ কোটি ২০ হাজার টাকা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ২০ কোটি ৪৯ লাখ ২০ হাজার টাকা ব্যয় করেছে।

মুজিববর্ষের এই ব্যয়ের নিরীক্ষা বা তদন্ত করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে আগের সরকারের সময় বিভিন্ন খাতে হওয়া ব্যয়ের হিসাব যাচাই করা হচ্ছে এবং যাচাইয়ের পর প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, মুজিববর্ষ ছাড়াও আরও অনেক খাতে বড় ধরনের ব্যয় হয়েছে। সরকার সেগুলোর হিসাব পর্যায়ক্রমে যাচাই করছে।

এ সময় অর্থমন্ত্রী আরও বলেন, সরকারি অর্থ লুট করে বিদেশে পাচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা, তদন্ত এবং সম্পত্তি জব্দের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, দেশের সম্পদ পাচারকারীদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। এ বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না এবং অর্থ পাচার ও অবৈধ সম্পদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

প্রতিফলন/এনজেএস

আরও পড়ুন