শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বুধবার শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬, ১৬:০৫
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবিতে আগামীকাল বুধবার (১৫ জুলাই) ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৩টার দিকে রাজধানীর উত্তরা বিএনএস সেন্টারে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
এর আগে আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের জন্য মঙ্গলবার রাত পর্যন্ত সময় বেঁধে দেন। আল্টিমেটাম শেষে বুধবার শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়ে তারা উত্তরা বিএনএস সেন্টারের সড়ক থেকে সরে যান।
এদিকে একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায়ও বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। ক্যাম্পাস এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ঢাবি এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের মুখোমুখি অবস্থান তৈরি হয়। শিক্ষার্থীরা নীলক্ষেত থেকে টিএসসিগামী সড়কে অবস্থান নেন। সেখানে পুলিশ ও ছাত্রদলের নেতাকর্মীদেরও উপস্থিতি দেখা যায়।
এর আগে টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে সোমবার রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি জানান।
পরে শিক্ষার্থীরা টিএসসি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গেলে ভিসি চত্বরের সামনে পুলিশ তাদের সরিয়ে দেয়। এরপর তারা নীলক্ষেত-টিএসসি সড়কে অবস্থান নেন।
আরও পড়ুন
- • বন্যাকবলিত দেশের ৫৯ উপজেলা, মৃত্যু বেড়ে ৫৪: দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী
- • আন্দোলনরত শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরার আহ্বান শিক্ষামন্ত্রীর
- • বাংলাদেশে পুশ ইন নিয়ে আসাম সরকারের তথ্য প্রকাশ
- • শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে সরকারের অবস্থান জানালেন তথ্য উপদেষ্টা
- • শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বুধবার শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি
- • দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ মৃত্যু, আক্রান্ত ৯৯০
- • এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে আন্দোলনে সংহতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
- • বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হতে আটলান্টায় আর্জেন্টিনা
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী
- • ইরানের ‘হত্যার তালিকায়’ আমার নাম এক নম্বরে: ট্রাম্প
- • নিজভূমে চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি
- • আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্তে নামল এফবিআই
- • ইরানের সঙ্গে আর সম্পর্ক চাই না’, ন্যাটো সম্মেলনে ট্রাম্পের কড়া বার্তা
- • একজোট হয়ে ইরানকে প্রতিহত করার ঘোষণা আরব দেশগুলোর
- • চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা
- • বগুড়ায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
