১৪ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৭:৩২

শিরোনাম
বন্যাকবলিত দেশের ৫৯ উপজেলা, মৃত্যু বেড়ে ৫৪: দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে সরকারের অবস্থান জানালেন তথ্য উপদেষ্টা দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ মৃত্যু, আক্রান্ত ৯৯০ এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে আন্দোলনে সংহতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুনে সড়কে প্রাণ গেল ৪৬৩ জনের, মোট দুর্ঘটনা ৫৯০ : যাত্রী কল্যাণ সমিতি কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোকবার্তা নিয়ে দোহায় গেলেন স্পিকার ঢাবিতে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নতুন ঘোষণা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

বন্যাকবলিত দেশের ৫৯ উপজেলা, মৃত্যু বেড়ে ৫৪: দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী

বন্যাকবলিত দেশের ৫৯ উপজেলা, মৃত্যু বেড়ে ৫৪: দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬, ১৬:৩৫

দেশের চলমান বন্যা পরিস্থিতিতে এখন পর্যন্ত ৫৯টি উপজেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ দুর্যোগে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ জনে। বন্যাকবলিত মানুষের সহায়তায় সরকার ১ কোটি ৭৫ লাখ টাকা, চাল ও শুকনো খাবার বরাদ্দ দিয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সচিবালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

তিনি জানান, চলমান বন্যায় দেশের ৫৯টি উপজেলার ৩৬৮টি ইউনিয়ন ও ১২টি পৌরসভা ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় এখন পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হয়েছে।

টানা ভারী বর্ষণের কারণে দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা বন্যাকবলিত হয়েছে। ক্ষতিগ্রস্ত জেলার মধ্যে রয়েছে হবিগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি ও মৌলভীবাজার।

ত্রাণমন্ত্রী বলেন, দুর্গত মানুষের সহায়তায় ইতোমধ্যে ১ কোটি ৭৫ লাখ টাকা জরুরি ভিত্তিতে বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি বন্যাকবলিত এলাকায় চাল ও শুকনো খাবার বিতরণ কার্যক্রম চলছে।

তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকারের ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি সার্বিক পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।

আন্তঃমন্ত্রণালয় সভায় স্বাস্থ্যসেবা, কৃষি পুনর্বাসন ও বন্যা মোকাবিলায় নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা ও মন্ত্রীরা।

এর আগে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বন্যা পরিস্থিতি পর্যালোচনায় আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন