১৪ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৫:০৩

শিরোনাম
জুনে সড়কে প্রাণ গেল ৪৬৩ জনের, মোট দুর্ঘটনা ৫৯০ : যাত্রী কল্যাণ সমিতি কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোকবার্তা নিয়ে দোহায় গেলেন স্পিকার ঢাবিতে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নতুন ঘোষণা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ শতাধিক যুগ্মসচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সংযুক্ত মন্ত্রণালয় সম্পর্কিত ছয় সংসদীয় কমিটি গঠন প্রধানমন্ত্রীর বহরের গাড়িতে ইটের টুকরো, নাশকতা নাকি দুর্ঘটনা তদন্ত করছে পুলিশ এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

জুনে সড়কে প্রাণ গেল ৪৬৩ জনের, মোট দুর্ঘটনা ৫৯০ : যাত্রী কল্যাণ সমিতি

জুনে সড়কে প্রাণ গেল ৪৬৩ জনের, মোট দুর্ঘটনা ৫৯০ : যাত্রী কল্যাণ সমিতি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬, ১৩:৪৮

জুন মাসে দেশের সড়কগুলোতে ৫৩২টি দুর্ঘটনায় ৪৬৩ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১ হাজার ৩২৩ জন। একই সময়ে সড়ক, রেল ও নৌপথ মিলিয়ে মোট ৫৯০টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫১৩ জন এবং আহত হয়েছেন ১ হাজার ৩৩৬ জন।

মঙ্গলবার (১৪ জুলাই) এক বিজ্ঞপ্তিতে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এসব তথ্য জানান।

সংগঠনটির দুর্ঘটনা মনিটরিং সেল দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করেছে। তবে সব দুর্ঘটনার তথ্য গণমাধ্যমে প্রকাশ না হওয়ায় প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে দাবি করেছে সংগঠনটি।

প্রতিবেদন অনুযায়ী, জুন মাসে রেলপথে ৫৩টি দুর্ঘটনায় ৪৫ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। এছাড়া নৌপথে ৫টি দুর্ঘটনায় ৫ জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন।

মোট সড়ক দুর্ঘটনার মধ্যে ১৭২টি ছিল মোটরসাইকেল দুর্ঘটনা। এতে ১৭৩ জন নিহত এবং ১৩২ জন আহত হয়েছেন। যা মোট সড়ক দুর্ঘটনার ৩২ দশমিক ৩৩ শতাংশ।

বিভাগভিত্তিক হিসাবে, জুনে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে চট্টগ্রাম বিভাগে। সেখানে ১২৮টি দুর্ঘটনায় ১২৬ জন নিহত ও ৩৭৩ জন আহত হয়েছেন। সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে ময়মনসিংহ বিভাগে। সেখানে ২৫টি দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন ২ জন পুলিশ সদস্য, ১ জন সেনাসদস্য, ১ জন প্রকৌশলী, ১১১ জন পরিবহনচালক, ৭১ জন পথচারী, ৪৫ জন নারী, ৪৭ জন শিশু, ৬০ জন শিক্ষার্থী, ১১ জন পরিবহন শ্রমিক, ১০ জন শিক্ষক এবং বিভিন্ন রাজনৈতিক দলের ৯ জন নেতাকর্মী।

আরও পড়ুন