মোহাম্মদপুরে বোরকা পরে হামলা, সমন্বয়ক ইব্রাহিম গুরুতর আহত
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:৪৪
রাজধানীর মোহাম্মদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইব্রাহিমের ওপর বোরকা পরা দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়েছে। এলোপাতাড়ি কোপে তাঁর এক হাতের কনুই প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে।
রবিবার (২২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ময়ূর ভিলার পাশের একটি চা দোকানে এই লোমহর্ষক ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে বোট ঘাট গলির ‘আল মদিনা টি স্টলে’ বসে চা খাচ্ছিলেন ইব্রাহিম। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় করে আসা ৩-৪ জন বোরকা পরা দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে। তারা ইব্রাহিমকে লক্ষ্য করে এলোপাতাড়ি কোপাতে থাকে। আশপাশের মানুষ কিছু বুঝে ওঠার আগেই হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
স্থানীয় সামাজিক সংগঠক আরিফ আহমেদ জানান, হামলার পরপরই ইব্রাহিমকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আঘাত গুরুতর হওয়ায় সেখান থেকে তাঁকে দ্রুত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীরা বোরকা পরা থাকায় তাদের তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। তবে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারে পুলিশের বিশেষ টিম কাজ শুরু করেছে।
আরও পড়ুন
- • বন্যাকবলিত দেশের ৫৯ উপজেলা, মৃত্যু বেড়ে ৫৪: দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী
- • আন্দোলনরত শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরার আহ্বান শিক্ষামন্ত্রীর
- • বাংলাদেশে পুশ ইন নিয়ে আসাম সরকারের তথ্য প্রকাশ
- • শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে সরকারের অবস্থান জানালেন তথ্য উপদেষ্টা
- • শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বুধবার শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি
- • দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ মৃত্যু, আক্রান্ত ৯৯০
- • এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে আন্দোলনে সংহতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
- • বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হতে আটলান্টায় আর্জেন্টিনা
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী
- • ইরানের ‘হত্যার তালিকায়’ আমার নাম এক নম্বরে: ট্রাম্প
- • নিজভূমে চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি
- • আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্তে নামল এফবিআই
- • ইরানের সঙ্গে আর সম্পর্ক চাই না’, ন্যাটো সম্মেলনে ট্রাম্পের কড়া বার্তা
- • একজোট হয়ে ইরানকে প্রতিহত করার ঘোষণা আরব দেশগুলোর
- • চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা
- • বগুড়ায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
