যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেল সরবরাহ নিয়ে আইইএর সতর্কবার্তা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬, ১৩:০০
যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার কারণে বৈশ্বিক তেল সরবরাহ স্বাভাবিক হওয়ার প্রক্রিয়া হুমকির মুখে পড়তে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক শক্তি সংস্থা (আইইএ)। সংস্থাটির মতে, হরমুজ প্রণালির পরিস্থিতির আরও অবনতি হলে জ্বালানি বাজারের পাশাপাশি বিশ্ব অর্থনীতিতেও নতুন চাপ তৈরি হতে পারে।
শুক্রবার প্রকাশিত আইইএর মাসিক প্রতিবেদনের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, সংঘাত আবারও তীব্র হলে বৈশ্বিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রচেষ্টা বাধাগ্রস্ত হতে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে বিঘ্নের কারণে প্রতিদিন প্রায় ১ কোটি ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল সরবরাহ ব্যাহত হয়েছে। এর প্রভাবে জ্বালানির মূল্য বেড়েছে এবং বিশ্ব অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব পড়েছে।
আইইএর পূর্বাভাস অনুযায়ী, হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল বজায় থাকলে ২০২৭ সালে বৈশ্বিক তেল সরবরাহে দৈনিক প্রায় ৪৬ লাখ ২০ হাজার ব্যারেল উদ্বৃত্ত থাকতে পারে। তবে উত্তেজনা অব্যাহত থাকলে ২০২৬ সালে দৈনিক প্রায় ৮ লাখ ৬০ হাজার ব্যারেল সরবরাহ ঘাটতি দেখা দিতে পারে।
গত মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার পর আন্তর্জাতিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা ফিরতে শুরু করেছিল। তবে নতুন করে উত্তেজনা বাড়লে সেই অগ্রগতি বাধাগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আইইএ।
আরও পড়ুন
- • ১৫ জুলাই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫টি করে গাছ লাগানোর নির্দেশ
- • ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৪ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
- • বৃহস্পতিবার থেকে আবার বাড়বে বৃষ্টি-চলবে পুরো জুলাই মাসজুড়েই
- • বিশ্বকাপ সেমিফাইনালে প্রথমবার ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছেন মেসি
- • মাতৃস্বাস্থ্য সুরক্ষায় অপ্রয়োজনীয় সিজার কমানোর উদ্যোগ সরকারের : স্বাস্থ্যমন্ত্রী
- • ইরানে এক ঘণ্টায় আট শহরে মার্কিন হামলা, ক্ষয়ক্ষতির হিসাব চলছে
- • আজও অতিভারী বৃষ্টির শঙ্কা, জলাবদ্ধতা-বন্যা পরিস্থিতি আরও অবনতি
- • দেশীয় বস্ত্র ও পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়িয়ে ৫ শতাংশ করল বাংলাদেশ ব্যাংক
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন জাহেদ উর রহমান
- • ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী
- • সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী
- • বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান
- • ইরানের ‘হত্যার তালিকায়’ আমার নাম এক নম্বরে: ট্রাম্প
- • ইরানের সঙ্গে আর সম্পর্ক চাই না’, ন্যাটো সম্মেলনে ট্রাম্পের কড়া বার্তা
- • আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্তে নামল এফবিআই
- • নিজভূমে চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি
- • বগুড়ায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
