মাতৃস্বাস্থ্য সুরক্ষায় অপ্রয়োজনীয় সিজার কমানোর উদ্যোগ সরকারের : স্বাস্থ্যমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬, ১২:৩০
দেশে অপ্রয়োজনীয় সিজারিয়ান প্রসবের প্রবণতা কমিয়ে স্বাভাবিক প্রসব বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. সরদার মো. সাখাওয়াত হোসেন।
সোমবার (১৩ জুলাই) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ব্র্যাক ও লেগো ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত ‘মানবিক সংকটাপন্ন পরিস্থিতিতে খেলাধুলা, শিক্ষা ও দক্ষতা টিকিয়ে রাখা (স্প্ল্যাশ)’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাভাবিক প্রসব নিশ্চিত করা গেলে নবজাতক জন্মের পরপরই মায়ের শালদুধ গ্রহণ করতে পারে। শিশুর সুস্থ বৃদ্ধি ও বিকাশে শালদুধ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, অপ্রয়োজনীয় সিজারিয়ানের কারণে অনেক নবজাতক জন্মের পরপরই এই গুরুত্বপূর্ণ পুষ্টি থেকে বঞ্চিত হচ্ছে। তাই সিজারিয়ান সংস্কৃতি কমিয়ে স্বাভাবিক প্রসবের ওপর গুরুত্ব দিতে হবে।
মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করতে সরকার কাজ করছে জানিয়ে মন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা উন্নয়নে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে প্রায় ৮০ হাজার নারী থাকবেন।
তিনি জানান, এসব স্বাস্থ্যকর্মীর একটি বড় অংশ কেয়ারগিভার ও মিডওয়াইফ হিসেবে গর্ভবতী নারীদের বাড়ি বাড়ি গিয়ে প্রয়োজনীয় সেবা ও পরামর্শ দেবেন।
এ ছাড়া উপজেলা পর্যায়ে স্তন ও জরায়ুমুখ ক্যানসার স্ক্রিনিং কার্যক্রম সম্প্রসারণ, জেলা ও উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা বৃদ্ধি এবং পরিবার পরিকল্পনা কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, শিশু ও তরুণ প্রজন্মকে সুস্থ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ।
আরও পড়ুন
- • ১৫ জুলাই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫টি করে গাছ লাগানোর নির্দেশ
- • ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৪ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
- • বৃহস্পতিবার থেকে আবার বাড়বে বৃষ্টি-চলবে পুরো জুলাই মাসজুড়েই
- • বিশ্বকাপ সেমিফাইনালে প্রথমবার ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছেন মেসি
- • মাতৃস্বাস্থ্য সুরক্ষায় অপ্রয়োজনীয় সিজার কমানোর উদ্যোগ সরকারের : স্বাস্থ্যমন্ত্রী
- • ইরানে এক ঘণ্টায় আট শহরে মার্কিন হামলা, ক্ষয়ক্ষতির হিসাব চলছে
- • আজও অতিভারী বৃষ্টির শঙ্কা, জলাবদ্ধতা-বন্যা পরিস্থিতি আরও অবনতি
- • দেশীয় বস্ত্র ও পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়িয়ে ৫ শতাংশ করল বাংলাদেশ ব্যাংক
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন জাহেদ উর রহমান
- • ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী
- • সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী
- • বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান
- • ইরানের ‘হত্যার তালিকায়’ আমার নাম এক নম্বরে: ট্রাম্প
- • ইরানের সঙ্গে আর সম্পর্ক চাই না’, ন্যাটো সম্মেলনে ট্রাম্পের কড়া বার্তা
- • আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্তে নামল এফবিআই
- • নিজভূমে চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি
- • বগুড়ায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
