ইরানে এক ঘণ্টায় আট শহরে মার্কিন হামলা, ক্ষয়ক্ষতির হিসাব চলছে
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬, ১২:২৯
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে এক ঘণ্টারও কম সময়ে ধারাবাহিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার (১৩ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় রাত ১টা ৩৫ মিনিট থেকে ২টা ২০ মিনিটের মধ্যে প্রদেশটির অন্তত আটটি শহরের বিভিন্ন স্থাপনায় হামলা চালানো হয়।
খুজেস্তানের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ক ডেপুটি গভর্নর ভালিওল্লাহ হায়াতি আধা-সরকারি সংবাদ সংস্থা আইএসএনএকে বলেন, গত কয়েক ঘণ্টায় মার্কিন বাহিনী প্রদেশজুড়ে অন্তত আটটি স্থানে হামলা চালিয়েছে। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহে কাজ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
তবে আহভাজ বিমানবন্দরে হামলার খবর নাকচ করে হায়াতি বলেন, বিমানবন্দর নয়; শহরের কাছে বিমানবন্দরের উপকণ্ঠে দুটি হামলা হয়েছে।
এর আগে তিনি জানান, মাহশাহর শহরের একটি কৃষি পানি পাম্পিং স্টেশনে ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত এবং চারজন আহত হয়েছেন।
এদিকে হামলার পর বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে। তবে তাৎক্ষণিকভাবে সব হামলার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
আরও পড়ুন
- • ১৫ জুলাই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫টি করে গাছ লাগানোর নির্দেশ
- • ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৪ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
- • বৃহস্পতিবার থেকে আবার বাড়বে বৃষ্টি-চলবে পুরো জুলাই মাসজুড়েই
- • বিশ্বকাপ সেমিফাইনালে প্রথমবার ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছেন মেসি
- • মাতৃস্বাস্থ্য সুরক্ষায় অপ্রয়োজনীয় সিজার কমানোর উদ্যোগ সরকারের : স্বাস্থ্যমন্ত্রী
- • ইরানে এক ঘণ্টায় আট শহরে মার্কিন হামলা, ক্ষয়ক্ষতির হিসাব চলছে
- • আজও অতিভারী বৃষ্টির শঙ্কা, জলাবদ্ধতা-বন্যা পরিস্থিতি আরও অবনতি
- • দেশীয় বস্ত্র ও পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়িয়ে ৫ শতাংশ করল বাংলাদেশ ব্যাংক
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন জাহেদ উর রহমান
- • ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী
- • সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী
- • বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান
- • ইরানের ‘হত্যার তালিকায়’ আমার নাম এক নম্বরে: ট্রাম্প
- • ইরানের সঙ্গে আর সম্পর্ক চাই না’, ন্যাটো সম্মেলনে ট্রাম্পের কড়া বার্তা
- • আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্তে নামল এফবিআই
- • নিজভূমে চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি
- • বগুড়ায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
