থাইল্যান্ডে নাইট বারে অগ্নিকাণ্ডে প্রাণ গেল ২৭ জনের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬, ১০:০৮
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬০ জনের বেশি।
সোমবার (১৩ জুলাই) ব্যাংককের চাতুচাক এলাকায় অবস্থিত ওই বারে দিবাগত রাতে আগুন লাগে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে ৯ জন পুরুষ ও ১৮ জন নারী রয়েছেন। এছাড়া এখনো কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে রোববার দিবাগত রাত ১২টার কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা। তখন বারের ভেতরে থাকা মানুষজন প্রাণ বাঁচাতে বাইরে বের হওয়ার চেষ্টা করছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বারের সামনে থেকে আগুনের বিশাল শিখা বের হচ্ছে। আতঙ্কিত মানুষজন দৌড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করছেন। এ সময় কয়েকজন আগুনে দগ্ধ হন।
ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই বারের ভেতর থেকে ২৭ জনের মরদেহ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, আগুন লাগার পর এক পথচারী জরুরি সেবায় ফোন করেন। তিনি জানালার কাচ ভেঙে অন্তত দুজনকে উদ্ধার করেন।
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল জানিয়েছেন, ঘটনাস্থল থেকে ২৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের একটি সুইচ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। পরে দ্রুত পুরো বারে আগুন ছড়িয়ে পড়ে।
কর্মকর্তারা জানান, বারের ভেতরে থাকা দাহ্য সাজসজ্জার উপকরণের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এছাড়া জরুরি বের হওয়ার পথ টেবিল দিয়ে আংশিকভাবে আটকে ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন
- • টানা বৃষ্টিতে স্বস্তির নিঃশ্বাস, উন্নতি হয়েছে ঢাকার বায়ুমানে
- • সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী: বিশ্বকাপ জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে ফ্রান্স
- • জভেরেভকে হারিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডন চ্যাম্পিয়ন সিনার
- • বরিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • শাড়ি নিয়ে প্রতারণার মামলায় তানজিন তিশাকে আদালতে হাজিরার নির্দেশ
- • যুক্তরাষ্ট্রের পোশাক বাজারে চীনকে টপকাল বাংলাদেশ
- • থামছে না বৃষ্টি, দেশজুড়ে দুর্ভোগ; আরও ভারি বর্ষণের আভাস
- • যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন জাহেদ উর রহমান
- • ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী
- • সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী
- • বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান
- • ইরানের ‘হত্যার তালিকায়’ আমার নাম এক নম্বরে: ট্রাম্প
- • ইরানের সঙ্গে আর সম্পর্ক চাই না’, ন্যাটো সম্মেলনে ট্রাম্পের কড়া বার্তা
- • আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্তে নামল এফবিআই
- • নিজভূমে চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি
- • বগুড়ায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
