যুক্তরাষ্ট্রের পোশাক বাজারে চীনকে টপকাল বাংলাদেশ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬, ১০:২৫
চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পাল্টা শুল্ক আরোপের প্রভাবে মার্কিন পোশাক বাজারে বড় ধরনের পরিবর্তন এসেছে। বাড়তি শুল্কের চাপে যুক্তরাষ্ট্রে চীনের পোশাক রপ্তানি ব্যাপকভাবে কমে যাওয়ায় সেই সুযোগ কাজে লাগিয়ে দ্বিতীয় শীর্ষ পোশাক সরবরাহকারী দেশের অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ।
বিশ্ব অর্থনীতির মন্দার মধ্যেও বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্য এটি বড় অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। ইউএস অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল (ওটেক্সার)-এর সর্বশেষ পরিসংখ্যান বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে।
ওটেক্সারের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম পাঁচ মাসে (জানুয়ারি-মে) যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আয় হয়েছে ৩ দশমিক ২৫ বিলিয়ন মার্কিন ডলার। ২০২৫ সালের একই সময়ে এই আয় ছিল ৩ দশমিক ৫৩ বিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে বাংলাদেশের পোশাক রপ্তানি আয় কমেছে প্রায় ৮ দশমিক ০৮ শতাংশ।
তবে একই সময়ে চীনের পোশাক রপ্তানিতে বড় ধস নেমেছে। জানুয়ারি থেকে মে পর্যন্ত যুক্তরাষ্ট্রের বাজারে চীনের পোশাক রপ্তানি আয় কমেছে ৪২ দশমিক ৭৫ শতাংশ। গত বছরের ৪ দশমিক ৮৯ বিলিয়ন ডলার থেকে তা নেমে এসেছে ২ দশমিক ৮০ বিলিয়ন ডলারে।
ফলে ৩ দশমিক ২৫ বিলিয়ন ডলারের রপ্তানি আয় নিয়ে বাংলাদেশ চীনকে পেছনে ফেলে যুক্তরাষ্ট্রের বাজারে দ্বিতীয় অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে।
পোশাক খাতের উদ্যোক্তারা বলছেন, ভূরাজনৈতিক উত্তেজনা ও বাড়তি শুল্কের কারণে মার্কিন ক্রেতারা চীন থেকে বিকল্প উৎসের দিকে ঝুঁকছেন। এর ফলে বাংলাদেশসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো নতুন সুযোগ পাচ্ছে।
তবে মে মাসে বাংলাদেশের পারফরম্যান্স ছিল ইতিবাচক। ২০২৬ সালের মে মাসে একক মাস হিসেবে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে ৫৮২ মিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে। ২০২৫ সালের মে মাসে এ আয় ছিল ৫৪৮ দশমিক ৮৫ মিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে মে মাসে রপ্তানি বেড়েছে ৬ দশমিক ০৪ শতাংশ।
এদিকে যুক্তরাষ্ট্রের মোট বৈশ্বিক পোশাক আমদানিও কমেছে। ২০২৬ সালের প্রথম পাঁচ মাসে দেশটির মোট পোশাক আমদানি ৯ দশমিক ২৫ শতাংশ কমে ২৮ দশমিক ৭৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
মার্কিন বাজারে এখনো শীর্ষ অবস্থানে রয়েছে ভিয়েতনাম। দেশটি ৬ দশমিক ৩৯ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে এবং প্রবৃদ্ধি হয়েছে ১ দশমিক ৪৬ শতাংশ। এছাড়া কম্বোডিয়া ১৪ দশমিক ৯০ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে ১ দশমিক ৭৩ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে। ইন্দোনেশিয়ার রপ্তানিও বেড়েছে ৫ দশমিক ৪৯ শতাংশ।
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিপিএএমইএ) পরিচালক ও কাজী প্রিন্টিং অ্যান্ড অ্যাকসেসরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী ফাহাদ বলেন, চীনের রপ্তানি প্রায় ৪৩ শতাংশ কমলেও বাংলাদেশের পতন হয়েছে মাত্র প্রায় ৮ শতাংশ। এটি বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনা তৈরি করেছে।
তিনি বলেন, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, পণ্যের বৈচিত্র্য, উদ্ভাবন এবং দ্রুত সেবা নিশ্চিত করার মাধ্যমে বৈশ্বিক ক্রেতাদের আরও আস্থা অর্জন করতে হবে। একই সঙ্গে গার্মেন্টস অ্যাকসেসরিজ ও প্যাকেজিং শিল্পও দেশের রপ্তানি সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
খাতসংশ্লিষ্টরা মনে করছেন, সরকারের সহযোগিতা ও উদ্যোক্তাদের কার্যকর উদ্যোগ অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করা সম্ভব হবে।
আরও পড়ুন
- • হরমুজ প্রণালি নিয়ে মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র, বাড়ছে উত্তেজনা
- • ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৪ হাজার ৪৯০
- • আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর
- • শিরোপার লড়াইয়ে এগিয়ে ফ্রান্স, সম্ভাবনার তালিকায় সবার শেষে আর্জেন্টিনা
- • আবারও সমন্বয় হলো স্বর্ণের দাম, কার্যকর নতুন মূল্য
- • বন্যা-পাহাড়ধসে বিপর্যস্ত ৭ জেলা, প্রাণহানি বেড়ে ৫১
- • টানা বৃষ্টিতে স্বস্তির নিঃশ্বাস, উন্নতি হয়েছে ঢাকার বায়ুমানে
- • সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী: বিশ্বকাপ জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে ফ্রান্স
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন জাহেদ উর রহমান
- • ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী
- • সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী
- • বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান
- • ইরানের ‘হত্যার তালিকায়’ আমার নাম এক নম্বরে: ট্রাম্প
- • ইরানের সঙ্গে আর সম্পর্ক চাই না’, ন্যাটো সম্মেলনে ট্রাম্পের কড়া বার্তা
- • আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্তে নামল এফবিআই
- • নিজভূমে চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি
- • বগুড়ায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
