হরমুজ প্রণালি নিয়ে মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র, বাড়ছে উত্তেজনা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬, ১২:০১
মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত বাড়ার মধ্যে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি নিয়ে বিপরীতমুখী অবস্থান নিয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তেহরানের কাছে নৌপথটি বাণিজ্যিক জাহাজ চলাচলের উপযোগী রাখার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।
যুক্তরাষ্ট্রের দাবি, হরমুজ প্রণালি এখনো উন্মুক্ত রয়েছে এবং আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল অব্যাহত আছে। তবে ইরান জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রণালিটি বন্ধ থাকবে।
নতুন করে উত্তেজনা শুরু হয়, যখন যুক্তরাষ্ট্র জানায় তারা ইরানের ১৪০টির বেশি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ওয়াশিংটনের দাবি, হরমুজ প্রণালিতে একটি জাহাজে ইরানের হামলার জবাব হিসেবেই এসব অভিযান চালানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সাইপ্রাসের পতাকাবাহী কনটেইনার জাহাজ এমভি জিএফএস গ্যালাক্সি-তে হামলা চালায়। এতে জাহাজটির ইঞ্জিন রুম ক্ষতিগ্রস্ত হয় এবং সেটি চলাচল বন্ধ করতে বাধ্য হয়। এ ঘটনায় একজন নাবিক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
অন্যদিকে, যুক্তরাজ্যের ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, সামরিক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী জাহাজের ক্রুরা লাইফবোটে আশ্রয় নিয়েছেন।
আইআরজিসির দাবি, জাহাজটি নির্ধারিত রুট অনুসরণ না করায় সেটিকে লক্ষ্য করে নৌবাহিনীর ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তারা আরও জানিয়েছে, ভবিষ্যতে হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজগুলোকে তাদের নির্ধারিত রুট ব্যবহার করতে হবে।
এদিকে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ওই দ্বীপে আইআরজিসির একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি রয়েছে।
আইআরজিসি আরও দাবি করেছে, তারা যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ঘাঁটি ও মিত্র দেশগুলোর ওপর ব্যাপক হামলা চালিয়েছে।
রোববার সন্ধ্যায় সেন্টকম জানায়, ইরানের বিরুদ্ধে নতুন দফায় সামরিক অভিযান শুরু করেছে তারা। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলে হামলার সক্ষমতা কমানোই এ অভিযানের লক্ষ্য বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
এর আগে স্বাক্ষরিত অন্তর্বর্তী যুদ্ধবিরতি চুক্তির অন্যতম লক্ষ্য ছিল হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা এবং স্থায়ী সমাধানের পথ তৈরি করা। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সাম্প্রতিক হামলার পর ওই যুদ্ধবিরতি কার্যত শেষ হয়ে গেছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। তবে ট্রাম্প জানিয়েছেন, আলোচনার পথ এখনো পুরোপুরি বন্ধ হয়নি এবং মধ্যস্থতাকারীরা নতুন করে আলোচনা শুরুর চেষ্টা করছেন।
আরও পড়ুন
- • জুনে সড়কে প্রাণ গেল ৪৬৩ জনের, মোট দুর্ঘটনা ৫৯০ : যাত্রী কল্যাণ সমিতি
- • কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোকবার্তা নিয়ে দোহায় গেলেন স্পিকার
- • কুমিল্লায় দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ১০
- • অবৈধ অবস্থানকারীদের নিয়ে কঠোর সিদ্ধান্ত সৌদি সরকারের
- • কমছে বৃষ্টির প্রবণতা, বাড়তে পারে তাপমাত্রা: আবহাওয়া অফিস
- • ঢাবিতে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নতুন ঘোষণা
- • ১ আগস্ট থেকে শিশুদের জন্য ইপিআইতে যুক্ত হচ্ছে টাইফয়েড টিকা
- • শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী
- • স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন জাহেদ উর রহমান
- • ইরানের ‘হত্যার তালিকায়’ আমার নাম এক নম্বরে: ট্রাম্প
- • আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্তে নামল এফবিআই
- • নিজভূমে চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি
- • ইরানের সঙ্গে আর সম্পর্ক চাই না’, ন্যাটো সম্মেলনে ট্রাম্পের কড়া বার্তা
- • একজোট হয়ে ইরানকে প্রতিহত করার ঘোষণা আরব দেশগুলোর
- • চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা
