১৩ জুলাই ২০২৬, সোমবার, ১৩:০০

শিরোনাম
মাতৃস্বাস্থ্য সুরক্ষায় অপ্রয়োজনীয় সিজার কমানোর উদ্যোগ সরকারের : স্বাস্থ্যমন্ত্রী আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর ইউএস-বাংলার বহরে আরও ২১টি উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকে খেলাপি ঋণ ১.৮৮ লাখ কোটি ২৫ বছর পূর্ণের আগে পদত্যাগ করলে পেনশন পাবে না: আপিল বিভাগ প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে যা যা থাকছে প্রথমবার বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জমির উদ্দিন সরকারের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান

শিরোপার লড়াইয়ে এগিয়ে ফ্রান্স, সম্ভাবনার তালিকায় সবার শেষে আর্জেন্টিনা

শিরোপার লড়াইয়ে এগিয়ে ফ্রান্স, সম্ভাবনার তালিকায় সবার শেষে আর্জেন্টিনা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬, ১১:১৭

২০২৬ ফিফা বিশ্বকাপ এখন শেষ চারের লড়াইয়ে। সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন ও ইংল্যান্ড। নতুন বিশ্বচ্যাম্পিয়ন কে হবে তা জানতে অপেক্ষা আর মাত্র কয়েকটি ম্যাচের।

প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ইউরোপের দুই পরাশক্তি ফ্রান্স ও স্পেন। অন্য সেমিফাইনালে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ড। চার দলের সাম্প্রতিক পারফরম্যান্স, স্কোয়াডের শক্তি ও বিভিন্ন পরিসংখ্যান বিশ্লেষণ করে ফুটবল বিশ্লেষক প্রতিষ্ঠান অপ্টা (Opta) তাদের সুপার কম্পিউটারের মাধ্যমে ফাইনালে ওঠা ও শিরোপা জয়ের সম্ভাবনা প্রকাশ করেছে।

আর্জেন্টিনা-ইংল্যান্ড: হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

অপ্টার পূর্বাভাস অনুযায়ী, আর্জেন্টিনা ও ইংল্যান্ডের লড়াই হতে পারে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তবে সামান্য ব্যবধানে এগিয়ে রাখা হয়েছে ইংল্যান্ডকে।

সুপার কম্পিউটারের হিসাব বলছে, ইংল্যান্ডের ফাইনালে ওঠার সম্ভাবনা ৫০.৯৬ শতাংশ, যেখানে আর্জেন্টিনার সম্ভাবনা ৪৯.০৪ শতাংশ।

নির্ধারিত ৯০ মিনিটে ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা ৩৮.৯ শতাংশ, আর্জেন্টিনার ৩৪.১০ শতাংশ। আর ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা ২৭ শতাংশ, ফলে অতিরিক্ত সময় কিংবা টাইব্রেকারে নিষ্পত্তির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ফ্রান্স-স্পেন: ফরাসিরাই এগিয়ে

অন্য সেমিফাইনালে কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বাধীন ফ্রান্সকে স্পেনের তুলনায় পরিষ্কারভাবে এগিয়ে রেখেছে অপ্টা।

হিসাব অনুযায়ী, ফ্রান্সের ফাইনালে ওঠার সম্ভাবনা ৫৭.৭০ শতাংশ। বিপরীতে স্পেনের সম্ভাবনা ৪২.৩০ শতাংশ।

শিরোপা জয়ের সম্ভাবনায় শীর্ষে ফ্রান্স

অপ্টার সুপার কম্পিউটারের সর্বশেষ পূর্বাভাসে বিশ্বকাপ জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে ফ্রান্স। তাদের শিরোপা জয়ের সম্ভাবনা ৩৪.০৫ শতাংশ।

দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন (২৩.৪৫ শতাংশ), তৃতীয় ইংল্যান্ড (২১.৯৪ শতাংশ)। আর বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা রয়েছে তালিকার চতুর্থ ও শেষ স্থানে, তাদের সম্ভাবনা ২০.৫৫ শতাংশ।

তবে ফুটবল পরিসংখ্যানের খেলায় সীমাবদ্ধ নয়। অতীতে বহুবার ভবিষ্যদ্বাণীকে ভুল প্রমাণ করে নতুন ইতিহাস গড়েছে দলগুলো। এবারও শেষ পর্যন্ত অপ্টার পূর্বাভাস মিলবে, নাকি মাঠে জন্ম নেবে নতুন কোনো চমক—সেই উত্তর মিলবে সেমিফাইনাল ও ফাইনালের লড়াইয়ে।

আরও পড়ুন