১৩ জুলাই ২০২৬, সোমবার, ১৩:৫৫

শিরোনাম
মাতৃস্বাস্থ্য সুরক্ষায় অপ্রয়োজনীয় সিজার কমানোর উদ্যোগ সরকারের : স্বাস্থ্যমন্ত্রী আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর ইউএস-বাংলার বহরে আরও ২১টি উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকে খেলাপি ঋণ ১.৮৮ লাখ কোটি ২৫ বছর পূর্ণের আগে পদত্যাগ করলে পেনশন পাবে না: আপিল বিভাগ প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে যা যা থাকছে প্রথমবার বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জমির উদ্দিন সরকারের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান

জন্মভূমি ইংল্যান্ডের বিপক্ষে ‘বিশেষ’ লড়াইয়ের অপেক্ষায় হালান্ড

জন্মভূমি ইংল্যান্ডের বিপক্ষে ‘বিশেষ’ লড়াইয়ের অপেক্ষায় হালান্ড

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০ জুলাই, ২০২৬, ১৩:২২

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নরওয়ের সামনে ইংল্যান্ড। তবে ম্যাচটি আর্লিং হালান্ডের জন্য শুধু একটি নকআউট লড়াই নয়, ব্যক্তিগতভাবেও এটি বিশেষ গুরুত্ব বহন করছে। ইংল্যান্ডে জন্ম নেওয়া নরওয়েজিয়ান এই তারকা এবার খেলবেন নিজের জন্মভূমির বিপক্ষেই।

মিয়ামিতে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে হালান্ড বলেন, ‘এটি অবশ্যই খুব বিশেষ একটি ম্যাচ। আমি ইংল্যান্ডে খেলি, ইংল্যান্ডেই আমার জন্ম। সেখানে আমার অনেক সতীর্থও আছে। তাই ম্যাচটি ভিন্ন রকমের অনুভূতি দেবে। এটি উপভোগ্য হবে।’

হালান্ডের জন্ম ইংল্যান্ডে, যখন তাঁর বাবা আলফ-ইঙ্গে হালান্ড লিডস ইউনাইটেডের হয়ে খেলতেন। বর্তমানে ম্যানচেস্টার সিটির জার্সিতে টানা চার মৌসুম ধরে দুর্দান্ত পারফরম্যান্স করে তিনি প্রিমিয়ার লিগের অন্যতম সেরা তারকায় পরিণত হয়েছেন।

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে ইতিহাস গড়ার পথে রয়েছে নরওয়ে। আর সেই যাত্রার সবচেয়ে বড় নায়ক হালান্ড। নিজের প্রথম বড় আন্তর্জাতিক টুর্নামেন্টেই চার ম্যাচে সাত গোল করে দলকে কোয়ার্টার ফাইনালে তুলেছেন তিনি। শেষ ষোলোয় ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করে জয়ের নায়কও ছিলেন এই স্ট্রাইকার।

তবে এমন সাফল্য যে নিজেও কল্পনা করেননি, সেটি স্বীকার করেছেন ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড।

হালান্ড বলেন, ‘সত্যি বলতে আমি এমনটা আশা করিনি। নরওয়েকে নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠা আমার কাছেও বিস্ময়কর। ব্রাজিলকে হারিয়ে এখন ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামা আমাদের জন্য দারুণ এক অভিজ্ঞতা।’

তিনি আরও বলেন, ‘নরওয়েতে মানুষ যেভাবে উদযাপন করছে, তা দেখলে বুঝবেন, এটি আমাদের জন্য একেবারেই স্বাভাবিক ঘটনা নয়। তাই সবকিছুই খুব বিশেষ মনে হচ্ছে।’

অন্যদিকে, ইংল্যান্ড টানা তৃতীয় বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠলেও গত ৬০ বছর ধরে কোনো বড় আন্তর্জাতিক শিরোপা জিততে পারেনি। সেই চাপের কথাও মনে করিয়ে দিয়েছেন হালান্ড।

তাঁর ভাষায়, ‘ইংল্যান্ড অবশ্যই শিরোপার অন্যতম দাবিদার। তাই যতটা সম্ভব চাপ ইংল্যান্ডের খেলোয়াড়দের ওপরই থাকুক।’

আরও পড়ুন