নিখুঁত স্পেনের সামনে অভিজ্ঞ বেলজিয়াম, সেমির টিকিট কার?
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০ জুলাই, ২০২৬, ১০:১১
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে স্পেন ও বেলজিয়াম। বাংলাদেশ সময় রাত ১টায় লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে শুরু হবে শেষ চারে ওঠার লড়াই।
লুইস দে লা ফুয়েন্তের অধীনে দুর্দান্ত ছন্দে থাকা স্পেন এখন পর্যন্ত টুর্নামেন্টে কোনো গোল হজম করেনি। অন্যদিকে রুডি গার্সিয়ার বেলজিয়াম শেষ দুই ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে আত্মবিশ্বাসী। সেনেগালের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে থেকেও ৩-২ ব্যবধানে জয় এবং শেষ ষোলোতে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে দলটি।
ম্যাচটির অন্যতম আলোচিত চরিত্র বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়া। দীর্ঘদিন স্পেনে খেলায় দেশটিকে নিজের ‘দ্বিতীয় বাড়ি’ বললেও মাঠে আবেগের জায়গা নেই বলে জানিয়েছেন তিনি। কোর্তোয়ার ভাষায়, স্পেন ভালো ফুটবল খেলছে, এখনো গোল হজম করেনি এবং লামিনে ইয়ামালের মতো প্রতিভাবান ফুটবলারকে ঠেকাতে বিশেষ পরিকল্পনা নিতে হবে।
অন্যদিকে স্পেনও প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছে না। মিডফিল্ডার দানি অলমো বলেছেন, কেভিন ডি ব্রুইনা, রোমেলু লুকাকু ও কোর্তোয়ার মতো তারকাদের নিয়ে বেলজিয়াম যেকোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। তবে দলের আত্মবিশ্বাসের কথাও জানিয়ে অলমো সমর্থকদের উদ্দেশে বলেছেন, ‘সেমিফাইনালে দেখা হবে।’
বিশ্বকাপে এর আগে দুইবার মুখোমুখি হয়েছে দুই দল। ১৯৮৬ সালের কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে জিতেছিল বেলজিয়াম, আর ১৯৯০ বিশ্বকাপে ২-১ গোলে জয় পায় স্পেন। তাই এবার শুধু সেমিফাইনালের টিকিট নয়, বিশ্বকাপে মুখোমুখি লড়াইয়ের ব্যবধানেও এগিয়ে যাওয়ার সুযোগ থাকছে দুই দলের সামনে।
আরও পড়ুন
- • ১৫ জুলাই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫টি করে গাছ লাগানোর নির্দেশ
- • ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৪ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
- • বৃহস্পতিবার থেকে আবার বাড়বে বৃষ্টি-চলবে পুরো জুলাই মাসজুড়েই
- • বিশ্বকাপ সেমিফাইনালে প্রথমবার ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছেন মেসি
- • মাতৃস্বাস্থ্য সুরক্ষায় অপ্রয়োজনীয় সিজার কমানোর উদ্যোগ সরকারের : স্বাস্থ্যমন্ত্রী
- • ইরানে এক ঘণ্টায় আট শহরে মার্কিন হামলা, ক্ষয়ক্ষতির হিসাব চলছে
- • আজও অতিভারী বৃষ্টির শঙ্কা, জলাবদ্ধতা-বন্যা পরিস্থিতি আরও অবনতি
- • দেশীয় বস্ত্র ও পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়িয়ে ৫ শতাংশ করল বাংলাদেশ ব্যাংক
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন জাহেদ উর রহমান
- • ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী
- • সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী
- • বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান
- • ইরানের ‘হত্যার তালিকায়’ আমার নাম এক নম্বরে: ট্রাম্প
- • ইরানের সঙ্গে আর সম্পর্ক চাই না’, ন্যাটো সম্মেলনে ট্রাম্পের কড়া বার্তা
- • আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্তে নামল এফবিআই
- • নিজভূমে চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি
- • বগুড়ায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
