ব্রাজিলের ফুটবলে গভীর সংকট, সংস্কারের দাবি পেলেকন্যার
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০ জুলাই, ২০২৬, ১০:২৭
ব্রাজিলের ফুটবলের সংকট খেলোয়াড় তৈরিতে নয়, বরং ফুটবল প্রশাসনের দুর্বলতায় এমন মন্তব্য করেছেন কিংবদন্তি পেলের জ্যেষ্ঠ কন্যা কেলি ক্রিস্টিনা নাসিমেন্তো। তাঁর মতে, স্বচ্ছতা ও জবাবদিহির অভাব জাতীয় দলের ধারাবাহিক ব্যর্থতার অন্যতম কারণ।
বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে কেলি নাসিমেন্তো বলেন, ব্রাজিলে এখনো বিশ্বমানের প্রতিভাবান ফুটবলার তৈরি হচ্ছে। কিন্তু সেই প্রতিভাকে কাজে লাগানোর মতো আধুনিক ও কার্যকর ফুটবল কাঠামোর ঘাটতি রয়েছে। তাঁর ভাষায়, দীর্ঘদিনের প্রশাসনিক দুর্বলতা ও অস্বচ্ছ ব্যবস্থাপনার কারণে ব্রাজিলিয়ান ফুটবল ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সম্প্রতি বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেয় ব্রাজিল। ১৯৯০ সালের পর এই প্রথম তারা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠতে পারেনি। সর্বশেষ ২০০২ সালে পঞ্চম ও এখন পর্যন্ত শেষ বিশ্বকাপ শিরোপা জিতেছিল সেলেসাওরা।
নাসিমেন্তো জানান, জীবদ্দশায় পেলেও ব্রাজিলের ফুটবল প্রশাসন নিয়ে উদ্বেগ প্রকাশ করতেন। তাঁর বিশ্বাস ছিল, বিশ্বের সফল দেশগুলোর মতো ব্রাজিলকেও আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও আধুনিক ফুটবল কাঠামো গড়ে তুলতে হবে। উদাহরণ হিসেবে তিনি ফ্রান্সের ফুটবল ব্যবস্থার কথা উল্লেখ করেন।
তবে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনাও দেখছেন তিনি। তাঁর মতে, বিদেশি বিনিয়োগে ঐতিহ্যবাহী ক্লাবগুলোর উন্নয়ন ব্রাজিলের ফুটবলের জন্য আশাব্যঞ্জক। বোটাফোগো ক্লাবের উদাহরণ টেনে তিনি বলেন, নতুন মালিকানার অধীনে ক্লাবটির পারফরম্যান্সে উন্নতি এসেছে এবং পরিচালনায় স্বচ্ছতা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।
নাসিমেন্তোর মতে, ব্রাজিলকে আবার বিশ্ব ফুটবলের শীর্ষে ফিরতে হলে প্রতিভাবান খেলোয়াড় তৈরির পাশাপাশি প্রশাসনিক সংস্কার, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাও জরুরি।
আরও পড়ুন
- • ১৫ জুলাই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫টি করে গাছ লাগানোর নির্দেশ
- • ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৪ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
- • বৃহস্পতিবার থেকে আবার বাড়বে বৃষ্টি-চলবে পুরো জুলাই মাসজুড়েই
- • বিশ্বকাপ সেমিফাইনালে প্রথমবার ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছেন মেসি
- • মাতৃস্বাস্থ্য সুরক্ষায় অপ্রয়োজনীয় সিজার কমানোর উদ্যোগ সরকারের : স্বাস্থ্যমন্ত্রী
- • ইরানে এক ঘণ্টায় আট শহরে মার্কিন হামলা, ক্ষয়ক্ষতির হিসাব চলছে
- • আজও অতিভারী বৃষ্টির শঙ্কা, জলাবদ্ধতা-বন্যা পরিস্থিতি আরও অবনতি
- • দেশীয় বস্ত্র ও পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়িয়ে ৫ শতাংশ করল বাংলাদেশ ব্যাংক
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন জাহেদ উর রহমান
- • ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী
- • সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী
- • বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান
- • ইরানের ‘হত্যার তালিকায়’ আমার নাম এক নম্বরে: ট্রাম্প
- • ইরানের সঙ্গে আর সম্পর্ক চাই না’, ন্যাটো সম্মেলনে ট্রাম্পের কড়া বার্তা
- • আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্তে নামল এফবিআই
- • নিজভূমে চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি
- • বগুড়ায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
