যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬, ১০:১৪
যুক্তরাষ্ট্র ও ইরানের পালটাপালটি হামলার জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। বিশেষ করে হরমুজ প্রণালি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় তেলের বাজারে এর প্রভাব পড়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সোমবার (১৩ জুলাই) লেনদেনের শুরুতেই ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৮ দশমিক ৫০ ডলারে পৌঁছায়। এর আগে ব্রেন্টের দাম নেমে গিয়েছিল ৭০ দশমিক ১৪ ডলারে।
একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দামও ৩ দশমিক ৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৩ দশমিক ৮৩ ডলারে ওঠে।
জ্বালানি বিশেষজ্ঞ ও জর্জ মেসন বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ ভিজিটিং ফেলো ওমিদ শোকরি আল জাজিরাকে বলেন, সংঘাত দীর্ঘস্থায়ী হলে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮০ ডলারের ওপরে উঠতে পারে।
তিনি বলেন, ভূরাজনৈতিক ঝুঁকি বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরা বাজারে বাড়তি ঝুঁকির মূল্য যোগ করছেন। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো, সংঘাতের কারণে যদি হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচল ব্যাহত হয় অথবা উপসাগরীয় অঞ্চলের তেল উৎপাদন ও রপ্তানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়।
ওমিদ শোকরি আরও জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি যতদিন অনিশ্চিত থাকবে, ততদিন তেলের দাম তুলনামূলকভাবে উচ্চ পর্যায়ে থাকতে পারে।
তার মতে, পরিস্থিতি কিছুটা শান্ত হলেও বাজারে দামের ওঠানামা অব্যাহত থাকবে। তেলের দাম কতদিন বাড়তি থাকবে, তা মূলত নির্ভর করবে সরবরাহ ব্যবস্থায় কী পরিমাণ বিঘ্ন ঘটে তার ওপর। শুধু যুদ্ধবিরতি চুক্তির ওপর এর প্রভাব নির্ভর করবে না।
আরও পড়ুন
- • টানা বৃষ্টিতে স্বস্তির নিঃশ্বাস, উন্নতি হয়েছে ঢাকার বায়ুমানে
- • সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী: বিশ্বকাপ জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে ফ্রান্স
- • জভেরেভকে হারিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডন চ্যাম্পিয়ন সিনার
- • বরিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • শাড়ি নিয়ে প্রতারণার মামলায় তানজিন তিশাকে আদালতে হাজিরার নির্দেশ
- • যুক্তরাষ্ট্রের পোশাক বাজারে চীনকে টপকাল বাংলাদেশ
- • থামছে না বৃষ্টি, দেশজুড়ে দুর্ভোগ; আরও ভারি বর্ষণের আভাস
- • যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন জাহেদ উর রহমান
- • ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী
- • সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী
- • বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান
- • ইরানের ‘হত্যার তালিকায়’ আমার নাম এক নম্বরে: ট্রাম্প
- • ইরানের সঙ্গে আর সম্পর্ক চাই না’, ন্যাটো সম্মেলনে ট্রাম্পের কড়া বার্তা
- • আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্তে নামল এফবিআই
- • নিজভূমে চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি
- • বগুড়ায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
