জভেরেভকে হারিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডন চ্যাম্পিয়ন সিনার
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬, ১০:৩৩
উইম্বলডনের ঘাসের কোর্টে আবারও নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিলেন বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় ইয়ানিক সিনার। জার্মান তারকা আলেক্সান্দার জভেরেভকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো উইম্বলডনের শিরোপা জিতেছেন ইতালিয়ান এই টেনিস তারকা।
রোববার (১২ জুলাই) অনুষ্ঠিত ফাইনালে সিনার জভেরেভকে ৬-৭ (৭), ৭-৬ (২), ৬-৩, ৬-৪ গেমে পরাজিত করেন।
ম্যাচের শুরুতে দুই খেলোয়াড়ই দারুণ লড়াই উপহার দেন। প্রথম সেটে জভেরেভ টাইব্রেকারে জয় তুলে নিয়ে এগিয়ে গেলেও পরের সেটে ঘুরে দাঁড়ান সিনার।
তৃতীয় সেটে ঘাসের কোর্টে পিছলে গিয়ে হাঁটুতে চোট পান জভেরেভ। এরপর আর নিজের স্বাভাবিক ছন্দ ধরে রাখতে পারেননি তিনি। সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজের হাতে তুলে নেন সিনার এবং শেষ পর্যন্ত জয় নিশ্চিত করেন।
ফ্রেঞ্চ ওপেনে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায়ের হতাশা কাটিয়ে প্রথম টুর্নামেন্টেই দুর্দান্ত প্রত্যাবর্তন করেন সিনার। লন্ডনের তীব্র গরমের মধ্যেও অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে অল ইংল্যান্ড ক্লাবে নিজের পঞ্চম গ্র্যান্ড স্লাম শিরোপা জিতে নেন তিনি।
শিরোপা জয়ের পর সিনার বলেন, “এই জয়টা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। প্যারিসের পর আবারও কঠিন এক লড়াইয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। আমি নিজের এবং আমার দলের জন্য গর্বিত। তারা সবসময় আমাকে সঠিক পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে।”
এই জয়ের মাধ্যমে জভেরেভের বিপক্ষে টানা দশম ম্যাচে জয় পেলেন সিনার।
অন্যদিকে, উইম্বলডনে জভেরেভের সেরা সাফল্য ছিল তিনবার চতুর্থ রাউন্ডে ওঠা। এবারও শিরোপার স্বপ্ন পূরণ হলো না জার্মান এই তারকার।
আরও পড়ুন
- • হরমুজ প্রণালি নিয়ে মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র, বাড়ছে উত্তেজনা
- • ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৪ হাজার ৪৯০
- • আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর
- • শিরোপার লড়াইয়ে এগিয়ে ফ্রান্স, সম্ভাবনার তালিকায় সবার শেষে আর্জেন্টিনা
- • আবারও সমন্বয় হলো স্বর্ণের দাম, কার্যকর নতুন মূল্য
- • বন্যা-পাহাড়ধসে বিপর্যস্ত ৭ জেলা, প্রাণহানি বেড়ে ৫১
- • টানা বৃষ্টিতে স্বস্তির নিঃশ্বাস, উন্নতি হয়েছে ঢাকার বায়ুমানে
- • সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী: বিশ্বকাপ জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে ফ্রান্স
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন জাহেদ উর রহমান
- • ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী
- • সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী
- • বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান
- • ইরানের ‘হত্যার তালিকায়’ আমার নাম এক নম্বরে: ট্রাম্প
- • ইরানের সঙ্গে আর সম্পর্ক চাই না’, ন্যাটো সম্মেলনে ট্রাম্পের কড়া বার্তা
- • আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্তে নামল এফবিআই
- • নিজভূমে চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি
- • বগুড়ায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
