লিওনেল স্কালোনির আর্জেন্টিনাকে নকআউটে বিদায় করার একমাত্র কীর্তি ব্রাজিলের!
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬, ০৬:৫৪
ফুটবল বিশ্বে গত কয়েক বছর ধরে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা এক অপরাজেয় শক্তির নাম। কোপা আমেরিকা, ফিনালিসিমা কিংবা বিশ্বকাপ—সবখানেই আলবিসেলেস্তেদের জয়জয়কার। তবে এই অপ্রতিরোধ্য দলটিরও নকআউট টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার একটি অতীত ইতিহাস রয়েছে, আর ফুটবল ইতিহাসের সেই একমাত্র কীর্তিটি গড়েছিল তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল।
রেকর্ড ঘেঁটে দেখা যায়, লিওনেল স্কালোনি আর্জেন্টিনার কোচের দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত কেবল একটি দলই কোনো টুর্নামেন্টের নকআউট পর্ব থেকে তার দলকে ছিটকে দিতে পেরেছে, আর সেটি হলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন 'সেলেসাও'রা।
এই ঐতিহাসিক ঘটনাটি ঘটেছিল ২০১৯ সালের কোপা আমেরিকার সেমিফাইনালে। তৎকালীন ব্রাজিলিয়ান কোচ তিতের মস্তিস্কের কাছে সেবার ঘরের মাঠে হার মানতে হয়েছিল স্কালোনির রণকৌশলকে। ব্রাজিলের বেলো অরিজিন্তেতে অনুষ্ঠিত সেই হাইভোল্টেজ ম্যাচে আর্জেন্টিনাকে ২-০ গোলে পরাজিত করেছিল স্বাগতিকরা। ব্রাজিলের হয়ে জয়সূচক গোল দুটি করেছিলেন গ্যাব্রিয়েল জেসুস ও রবার্তো ফিরমিনো। পরবর্তীতে সেই আসরের ফাইনালে পেরুকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফিও নিজেদের করে নিয়েছিল ব্রাজিল।
তবে ২০১৯ সালের সেই তিক্ত অভিজ্ঞতার পর স্কালোনির অধীনে আর্জেন্টিনা যেন এক নতুন রূপ ধারণ করে। সেই সেমিফাইনালের পর থেকে এখন পর্যন্ত কোনো টুর্নামেন্টের নকআউট ম্যাচে হারের মুখ দেখেনি আর্জেন্টিনা। এরপর ২০২১ সালের কোপা আমেরিকার ফাইনালে এই ব্রাজিলকেই তাদের মাটিতে হারিয়ে শিরোপা খরা কাটায় আর্জেন্টিনা, যার ধারাবাহিকতায় ২০২২ সালে ফিনালিসিমা ও কাতার বিশ্বকাপ এবং পরবর্তীতে ২০২৪ সালের কোপা আমেরিকার ব্যাক-টু-ব্যাক শিরোপাও ঘরে তোলে তারা।
বর্তমানে ২০২৬ ফিফা বিশ্বকাপে আবারোও সেমিফাইনালে আর্জেন্টিনা। এবার সামনে প্রতিপক্ষ ইংল্যান্ড। ব্রিটিশ বাধা পেড়তো পারলে দেখা হবে ফাইনালে স্পেন অথবা ফ্রান্সের সাথে।
তবে ফুটবল বিশ্লেষকদের মতে, ২০১৯ সালের সেই হারই হয়তো স্কালোনির আর্জেন্টিনাকে আজকের এই 'অদম্য' দল হিসেবে গড়ে ওঠার জ্বালানি জুগিয়েছিল। তবে রেকর্ড বুক স্পষ্টাক্ষরে বলছে, স্কালোনির অপরাজেয় রথকে নকআউটে থামানোর একক গৌরবটি এখনো কেবল ব্রাজিলের দখলেই রয়ে গেছে।
প্রতিফলন/এজে
আরও পড়ুন
- • লিওনেল স্কালোনির আর্জেন্টিনাকে নকআউটে বিদায় করার একমাত্র কীর্তি ব্রাজিলের!
- • জার্মানিতে ভিসামুক্ত প্রবেশাধিকার পেল ৬২টি দেশ
- • ইউএস-বাংলার বহরে আরও ২১টি উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা
- • সেমিফাইনালিস্ট তারকাদের ভিড়েও সবচেয়ে উজ্জ্বল লিওনেল মেসি
- • এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নাম ও সনদ সংশোধনের নির্দেশ
- • দিল্লীর স্মৃতি বিজারিত বাড়িটি ৩৭ কোটিতে কিনলেন শাহরুখ খান
- • রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকে খেলাপি ঋণ ১.৮৮ লাখ কোটি
- • আগামী ২৪ ঘণ্টায় দেশের ১৯ জেলায় বজ্র ঝড়ের পূর্বাভাস
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন জাহেদ উর রহমান
- • ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী
- • সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী
- • বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান
- • ইরানের ‘হত্যার তালিকায়’ আমার নাম এক নম্বরে: ট্রাম্প
- • ইরানের সঙ্গে আর সম্পর্ক চাই না’, ন্যাটো সম্মেলনে ট্রাম্পের কড়া বার্তা
- • আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্তে নামল এফবিআই
- • বগুড়ায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
- • শ্রীলঙ্কার জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষ, নিহত ২৫
