১৩ জুলাই ২০২৬, সোমবার, ১৩:০০

শিরোনাম
মাতৃস্বাস্থ্য সুরক্ষায় অপ্রয়োজনীয় সিজার কমানোর উদ্যোগ সরকারের : স্বাস্থ্যমন্ত্রী আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর ইউএস-বাংলার বহরে আরও ২১টি উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকে খেলাপি ঋণ ১.৮৮ লাখ কোটি ২৫ বছর পূর্ণের আগে পদত্যাগ করলে পেনশন পাবে না: আপিল বিভাগ প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে যা যা থাকছে প্রথমবার বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জমির উদ্দিন সরকারের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান

সাজেকে আটকা পড়াদের মধ্যে আরও ৩১১ পর্যটক ফিরলেন সেনাবাহিনীর সহায়তায়

সাজেকে আটকা পড়াদের মধ্যে আরও ৩১১ পর্যটক ফিরলেন সেনাবাহিনীর সহায়তায়

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০ জুলাই, ২০২৬, ১১:৩২

রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ভ্যালিতে আটকা পড়া পর্যটকদের মধ্যে দ্বিতীয় দফায় আরও ৩১১ জন সেনাবাহিনীর সহায়তায় নিরাপদে ফিরে এসেছেন। এখনো সেখানে অবস্থান করছেন প্রায় ১০০ পর্যটক। তাঁদেরও পর্যায়ক্রমে সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে সেনাবাহিনী।

শুক্রবার (১০ জুলাই) সকাল ৯টায় বাঘাইহাট জোন এ তথ্য নিশ্চিত করেছে।

টানা ভারী বৃষ্টি, পাহাড়ধস এবং সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় সাজেকে মোট ৫৬১ জন পর্যটক আটকা পড়েন। এর আগে বৃহস্পতিবার প্রথম দফায় সেনাবাহিনীর সহায়তায় ১৫০ জন পর্যটককে নিরাপদে খাগড়াছড়ির পথে পাঠানো হয়।

বাঘাইহাট জোনের তথ্য অনুযায়ী, শুক্রবার সকালে দ্বিতীয় দফায় ৩১১ জন পর্যটক সেনাবাহিনীর নিরাপত্তা ব্যবস্থায় খাগড়াছড়ির উদ্দেশে রওনা হন। সাজেকে থাকা বাকি প্রায় ১০০ পর্যটককেও পরিস্থিতি অনুকূলে এলে ধাপে ধাপে সরিয়ে নেওয়া হবে।

টানা বর্ষণে রাঙামাটির বিভিন্ন এলাকায় পাহাড়ধসের আশঙ্কা এবং সড়ক যোগাযোগ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় জেলা প্রশাসন গত মঙ্গলবার সাজেকের সব পর্যটনকেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। জেলা প্রশাসনের ভাষ্য, পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের জানমালের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগে সাজেকে অবস্থান করছিলেন শত শত পর্যটক। তাঁদের নিরাপদে ফিরিয়ে আনতে সেনাবাহিনী পর্যায়ক্রমে উদ্ধার ও সরিয়ে নেওয়ার কার্যক্রম পরিচালনা করছে।

আরও পড়ুন