সরকারি বিজ্ঞাপন নীতিমালায় অনলাইন পোর্টাল অন্তর্ভুক্তির দাবি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮ জুলাই, ২০২৬, ১৫:০০
সরকারি বিজ্ঞাপন নীতিমালায় নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলোকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন বিভিন্ন অনলাইন গণমাধ্যমের সম্পাদক ও প্রকাশকেরা।
বুধবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপনের সঙ্গে বৈঠকে তারা এ দাবি জানান। বৈঠকে নিবন্ধিত অনলাইন পোর্টালগুলোর বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
সম্পাদক ও প্রকাশকেরা বলেন, অনলাইন গণমাধ্যম বর্তমানে দেশের মূলধারার সংবাদমাধ্যম হিসেবে দ্রুত ও দায়িত্বশীলভাবে সংবাদ পরিবেশন করছে। তবে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় অন্তর্ভুক্ত না থাকায় নিবন্ধিত অনলাইন পোর্টালগুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই সরকারি বিজ্ঞাপন বণ্টনের আওতায় অনলাইন পোর্টালগুলোকে অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা।
একই সঙ্গে অনিবন্ধিত অনলাইন পোর্টালগুলোর জন্যও একটি কার্যকর নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তারা। তাদের মতে, ডিসইনফরমেশন ও মিসইনফরমেশন মোকাবিলায় দায়িত্বশীল ও মানসম্মত সাংবাদিকতাকে আরও শক্তিশালী করা জরুরি।
বৈঠকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী সম্পাদক ও প্রকাশকদের বক্তব্য শোনেন এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদসহ বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমের সম্পাদক ও প্রকাশকেরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- • ইরানের সঙ্গে আর সম্পর্ক চাই না’, ন্যাটো সম্মেলনে ট্রাম্পের কড়া বার্তা
- • সরকারি বিজ্ঞাপন নীতিমালায় অনলাইন পোর্টাল অন্তর্ভুক্তির দাবি
- • ফিফার বিশেষ আয়োজনে ২০৩০ বিশ্বকাপে সরাসরি খেলবে যে ছয় দেশ
- • এ বছর হচ্ছে না সিটি করপোরেশন নির্বাচন, অগ্রাধিকার ইউপি ও পৌরসভা ভোট
- • সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় কাল
- • পাঁচ বিভাগে অতিভারি বৃষ্টির আভাস
- • তাজমহলকে ‘মন্দির’ ঘোষণার দাবির মামলায় কেন্দ্র ও এএসআইকে হাইকোর্টের তলব
- • দেশে মসজিদের সংখ্যা ৩ লাখ ৫০ হাজারের বেশি, সবচেয়ে বেশি ঢাকা বিভাগে
- • ট্রেনিংয়ে ফিরেছেন রাফিনহা, থাকবেন কি নরওয়ের বিপক্ষে?
- • প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’
- • খামেনির শেষবিদায়ে ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান
- • ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
- • অবশেষে খামেনির শেষকৃত্যে শ্রদ্ধা জানাল সৌদি
- • জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল
- • পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: দিমিত্রি মেদভেদেভ
- • খামেনির জানাজার সময় ফ্লাইটশূন্য থাকবে তেহরানের আকাশ
- • জুলাই-আগস্টে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে, প্রস্তুত স্বাস্থ্য বিভাগ: স্বাস্থ্যমন্ত্রী
- • যুদ্ধবিরতিকে সামরিক প্রস্তুতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান
