০৮ জুলাই ২০২৬, বুধবার, ১৫:৪৯

শিরোনাম
এ বছর হচ্ছে না সিটি করপোরেশন নির্বাচন, অগ্রাধিকার ইউপি ও পৌরসভা ভোট ঢাকা-ইসলামাবাদ সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়, নিউইয়র্কে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক ১৩ জুলাই বরিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন জাহেদ উর রহমান সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা সারা দেশে গ্যাসের চাপ কমতে পারে, সতর্ক করল পেট্রোবাংলা গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

এ বছর হচ্ছে না সিটি করপোরেশন নির্বাচন, অগ্রাধিকার ইউপি ও পৌরসভা ভোট

এ বছর হচ্ছে না সিটি করপোরেশন নির্বাচন, অগ্রাধিকার ইউপি ও পৌরসভা ভোট

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮ জুলাই, ২০২৬, ১৪:৩০

চলতি বছরে দেশের ১৩টি সিটি করপোরেশনে নির্বাচন হচ্ছে না বলে ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সংস্থাটির কর্মপরিকল্পনা অনুযায়ী, আগামী অক্টোবর থেকে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) বা পৌরসভা নির্বাচন শুরু হবে।

সোমবার এক অনুষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেন, স্থানীয় সরকার নির্বাচন ধাপে ধাপে অনুষ্ঠিত হবে। কোন নির্বাচন আগে হবে, তা জনস্বার্থ ও সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে নির্ধারণ করা হবে। তিনি জানান, অক্টোবরে নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে প্রস্তুতি চলছে। সে ক্ষেত্রে প্রায় ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করা হবে।

ভারপ্রাপ্ত সিইসি বলেন, বাস্তবতা ও আইনি দিক বিবেচনায় ইউনিয়ন পরিষদ বা পৌরসভা নির্বাচন আগে করা বেশি যৌক্তিক। সিটি করপোরেশনগুলো বর্তমানে প্রশাসকের মাধ্যমে পরিচালিত হচ্ছে।

ইসি কর্মকর্তারা জানান, চলতি বছর ইউপি ও পৌরসভা নির্বাচন আয়োজনেই কমিশনের ব্যস্ততা থাকবে। ফলে সিটি করপোরেশন নির্বাচন আগামী বছর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাই বেশি। তাদের মতে, আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর সিটি করপোরেশন নির্বাচনের সময় নির্ধারণ করা হতে পারে।

ইসি সূত্র জানায়, নির্বাচন উপযোগী ৪ হাজার ৫৮১টি ইউনিয়ন পরিষদ, ৩৩০টি পৌরসভা, ৪৯৫টি উপজেলা পরিষদ, ৬১টি জেলা পরিষদ এবং ১৩টি সিটি করপোরেশনের তথ্য সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি হালনাগাদের কাজও চলছে। স্টেকহোল্ডারদের মতামতের ভিত্তিতে নতুন আচরণবিধিতে বেশ কিছু পরিবর্তন আনা হতে পারে।

আরও পড়ুন