১৩ জুলাই ২০২৬, সোমবার, ১৬:৫৬

শিরোনাম
নারীর উন্নয়ন ও সহযোগিতা বাড়াতে ওআইসি সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ মাতৃস্বাস্থ্য সুরক্ষায় অপ্রয়োজনীয় সিজার কমানোর উদ্যোগ সরকারের : স্বাস্থ্যমন্ত্রী আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর ইউএস-বাংলার বহরে আরও ২১টি উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকে খেলাপি ঋণ ১.৮৮ লাখ কোটি ২৫ বছর পূর্ণের আগে পদত্যাগ করলে পেনশন পাবে না: আপিল বিভাগ প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে যা যা থাকছে প্রথমবার বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নাচের ছন্দে বর্ষা বরণ, চারুকলার বকুলতলায় ‘ঘনঘটা ২’

নাচের ছন্দে বর্ষা বরণ, চারুকলার বকুলতলায় ‘ঘনঘটা ২’

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬, ১৪:৫৫

নাচ, গান ও কবিতার আবহে বর্ষাকে বরণ করতে যাচ্ছে অর্থী আহমেদ ড্যান্স একাডেমি। আগামী ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় অনুষ্ঠিত হবে বর্ষার নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’। অর্থী আহমেদ ড্যান্স একাডেমি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ প্রযোজনার নির্দেশনায় রয়েছেন একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী অর্থী আহমেদ। পুরস্কার পাওয়ার পর এটি তাঁর নির্দেশিত প্রথম প্রযোজনা।

গত বছর একই স্থানে ‘ঘনঘটা’র প্রথম আয়োজন অনুষ্ঠিত হয়েছিল। এবার আরও বড় পরিসরে ফিরে আসছে উৎসবটি। ১৭ জুলাই সকাল ১১টায় শুরু হওয়া এই উন্মুক্ত আয়োজনে অংশ নেবেন ৩ থেকে ৭০ বছর বয়সী ৩০০–এর বেশি শিল্পী।

অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী, গবেষক, সাংবাদিক, শিক্ষক, সমাজকর্মী, গৃহিণী ও শিক্ষার্থীসহ বিভিন্ন পেশা ও বয়সের মানুষ। আয়োজকদের ভাষ্য, ‘ঘনঘটা’ শুধু একটি নৃত্যানুষ্ঠান নয়; এটি স্বপ্ন, সৃজনশীলতা ও নতুন করে শুরু করার এক উদ্‌যাপন, যেখানে বয়স কোনো বাধা নয়।

বর্ষার এই আয়োজনকে আরও অর্থবহ করতে অনুষ্ঠানস্থলে থাকবে জাগো ফাউন্ডেশনের একটি ডোনেশন বুথ। পার্বত্য চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সেখান থেকে দর্শনার্থীরা সরাসরি অনুদান দিতে পারবেন।

অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। বর্ষা উৎসবের আবহকে আরও প্রাণবন্ত করতে দর্শকদের সাদা, নীল অথবা সবুজ রঙের শাড়ি কিংবা পাঞ্জাবি পরে আসার অনুরোধ জানিয়েছেন আয়োজকেরা।

আরও পড়ুন