নারীর উন্নয়ন ও সহযোগিতা বাড়াতে ওআইসি সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬, ১৪:১৩
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত নারী বিষয়ক নবম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে অংশ নিয়েছে বাংলাদেশ। দুই দিনব্যাপী (১২-১৩ জুলাই) এ সম্মেলনে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. আবু জাফর মো. জাহিদ হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশ নেয়।
ইসলামাবাদের জিন্নাহ কনভেনশন সেন্টারে আয়োজিত এ সম্মেলনে ওআইসিভুক্ত দেশগুলোর মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
বাংলাদেশ প্রতিনিধিদলে রয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীন, মন্ত্রীর একান্ত সচিব ড. মো. মাহমুদুল হক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।
সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের মন্ত্রী অধ্যাপক ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন ইরানের নারী ও পরিবার বিষয়ক ভাইস প্রেসিডেন্ট জাহরা বেহরুজ আজারের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে অন্তর্ভুক্তিমূলক ও মানবিক সমাজ গঠনে মুসলিম উম্মাহর পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশের নারী উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন মন্ত্রী।
তিনি নারীদের জন্য চালু হওয়া ফ্যামিলি কার্ড কর্মসূচির বিষয়েও বিস্তারিত জানান। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, নারী ও শিশু উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও ইরানের মধ্যে সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানান।
ইরানের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকারের নেতৃত্বে প্রতিনিধিদলের দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার জানাজায় অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি নারীর ক্ষমতায়নে বাংলাদেশকে একটি উদাহরণ হিসেবে উল্লেখ করে সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। একই সঙ্গে শিক্ষা ক্ষেত্রে ইরানের নারীদের অগ্রগতির বিষয় তুলে ধরে মুসলিম উম্মাহর নারীর উন্নয়নে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে জাহরা বেহরুজ আজার বাংলাদেশের মন্ত্রীকে ইরান সফরের আমন্ত্রণ জানান।
আরও পড়ুন
- • আইএমএফের সঙ্গে বৈঠকে পে স্কেল নিয়ে আলোচনা হয়নি: অর্থমন্ত্রী
- • বন্যা পরিস্থিতিতে বাংলাদেশের জনগণের জন্য মুইজ্জুর সহমর্মিতা প্রকাশ
- • সাপেকাটা রোগীর চিকিৎসায় সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলবে ‘অ্যান্টিভেনম’
- • নাচের ছন্দে বর্ষা বরণ, চারুকলার বকুলতলায় ‘ঘনঘটা ২’
- • ঐক্য ধরে রাখতে মিত্র দলগুলোর নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই
- • জুলাই শহীদ দিবসে সব মাদরাসায় স্মরণসভা ও বিশেষ মোনাজাতের নির্দেশ
- • বিশ্বকাপ মাতানো সেই সঞ্জয় দেব এবার ঢাকায়
- • নারীর উন্নয়ন ও সহযোগিতা বাড়াতে ওআইসি সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন জাহেদ উর রহমান
- • ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী
- • সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী
- • বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান
- • ইরানের ‘হত্যার তালিকায়’ আমার নাম এক নম্বরে: ট্রাম্প
- • ইরানের সঙ্গে আর সম্পর্ক চাই না’, ন্যাটো সম্মেলনে ট্রাম্পের কড়া বার্তা
- • আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্তে নামল এফবিআই
- • নিজভূমে চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি
- • বগুড়ায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
