১৩ জুলাই ২০২৬, সোমবার, ১৫:৪৭

শিরোনাম
নারীর উন্নয়ন ও সহযোগিতা বাড়াতে ওআইসি সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ মাতৃস্বাস্থ্য সুরক্ষায় অপ্রয়োজনীয় সিজার কমানোর উদ্যোগ সরকারের : স্বাস্থ্যমন্ত্রী আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর ইউএস-বাংলার বহরে আরও ২১টি উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকে খেলাপি ঋণ ১.৮৮ লাখ কোটি ২৫ বছর পূর্ণের আগে পদত্যাগ করলে পেনশন পাবে না: আপিল বিভাগ প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে যা যা থাকছে প্রথমবার বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বকাপ মাতানো সেই সঞ্জয় দেব এবার ঢাকায়

বিশ্বকাপ মাতানো সেই সঞ্জয় দেব এবার ঢাকায়

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬, ১৪:১৫

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসা বাংলাদেশি বংশোদ্ভূত ডিজে ও সংগীত প্রযোজক সঞ্জয় দেব এবার আসছেন ঢাকায়। রাজধানীতে অনুষ্ঠিত হতে যাওয়া ‘শাহ সিমেন্ট ফ্যান ফেস্ট ২.০’-এর সমাপনী দিনে বিশেষ লাইভ পারফরম্যান্স করবেন তিনি।

আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনস জানিয়েছে, আগামী ১৪ থেকে ২০ জুলাই পর্যন্ত বনানীর কামাল আতাতুর্ক পার্কে চলবে ছয় দিনব্যাপী এই আয়োজন। বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালকে ঘিরে আয়োজিত উৎসবের শেষ দিন, ২০ জুলাই মঞ্চে উঠবেন সঞ্জয় দেব।

ফ্যান ফেস্টে বিশ্বকাপের ম্যাচ সরাসরি দেখার পাশাপাশি থাকছে লাইভ কনসার্ট, ডিজে পারফরম্যান্স এবং দর্শকদের অংশগ্রহণে বিভিন্ন বিনোদনমূলক আয়োজন।

১৯৯১ সালের ১৮ ডিসেম্বর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জন্মগ্রহণ করেন সঞ্জয় দেব। তবে তার বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান জোসে শহরে। সান জোসে স্টেট ইউনিভার্সিটি থেকে ব্যবসায় বিষয়ে স্নাতক সম্পন্ন করলেও ছোটবেলা থেকেই সংগীতের প্রতি ছিল তার গভীর আগ্রহ।

সঞ্জয়ের বাবা সন্তোষ দেব ও মা মিতা দেব। পারিবারিক শিকড় সুনামগঞ্জে। পরিবারের সাংস্কৃতিক পরিবেশেই সংগীতের প্রতি তার ভালোবাসার শুরু। পরে যুক্তরাষ্ট্রে ইলেকট্রনিক মিউজিক প্রযোজক হিসেবে ক্যারিয়ার গড়ে তোলেন এবং নির্বাহী প্রযোজক কুণাল আগরওয়ালের সঙ্গে কাজ করেন।

আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পাওয়ার পাশাপাশি বাংলাদেশের শিল্পীদের সঙ্গেও কাজ করেছেন সঞ্জয় দেব। তার সহযোগিতার তালিকায় রয়েছেন হাবিব ওয়াহিদ, তাহসান খান ও জেফার রহমান। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে আন্তর্জাতিক তারকাদের সঙ্গে মঞ্চ মাতানোর পর এবার প্রথমবারের মতো দেশের দর্শকদের সামনে সরাসরি পারফর্ম করতে যাচ্ছেন এই বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পী।

আরও পড়ুন