ঐক্য ধরে রাখতে মিত্র দলগুলোর নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬, ১৪:২০
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মিত্র দলগুলোর সঙ্গে দূরত্ব কমাতে উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর অংশ হিসেবে আগামী ২০ জুলাই শরিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে শরিকদের মধ্যে তৈরি হওয়া অসন্তোষ দূর করাই এ বৈঠকের মূল লক্ষ্য বলে জানা গেছে।
মিত্র দলগুলোর কয়েকজন নেতার অভিযোগ, সরকার গঠনের পর বিএনপি তাদের দেওয়া প্রতিশ্রুতিগুলো প্রত্যাশা অনুযায়ী বাস্তবায়ন করেনি। এ কারণে শরিকদের মধ্যে এক ধরনের হতাশা ও দূরত্ব তৈরি হয়েছে।
এই পরিস্থিতি কাটিয়ে উঠতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই উদ্যোগ নিয়েছেন। আগামী ২০ জুলাই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শরিক দলগুলোর নেতাদের নিয়ে নৈশভোজের আয়োজন করা হচ্ছে। সেখানে সরকারপ্রধানের সঙ্গে তাদের খোলামেলা আলোচনা হওয়ার কথা রয়েছে।
একটি সূত্র জানিয়েছে, যেসব শরিক দল থেকে ইতোমধ্যে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তাদের এই আয়োজনে না-ও ডাকা হতে পারে। মূলত নির্বাচনে বিজয়ী হতে পারেননি এমন শরিক নেতাদের মূল্যায়নের বিষয়টি বৈঠকে গুরুত্ব পাবে।
বিএনপির শরিক দলগুলোর কয়েকজন নেতা জানান, সাম্প্রতিক সময়ে তৈরি হওয়া দূরত্ব ও অসন্তোষ নিয়ে বিএনপির দায়িত্বশীল নেতাদের সঙ্গে তাদের আলোচনা হয়েছে। কেউ কেউ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও সাক্ষাৎ করেছেন।
গণফোরামের সুব্রত চৌধুরী জানান, তারেক রহমানের সঙ্গে বৈঠকের কথা শুনেছেন, তবে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো তারিখ পাননি।
এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ বলেন, তারেক রহমানের সঙ্গে শরিকদের বৈঠক শিগগিরই হবে। ২০ জুলাই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু জানান, বিএনপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাদের বৈঠকের কথা রয়েছে।
রাজনৈতিক সংশ্লিষ্টরা মনে করছেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি ও ক্ষমতার অংশীদারত্ব নিয়ে শরিকদের মধ্যে যে অসন্তোষ তৈরি হয়েছে, তা দূর করে জোটের ঐক্য ধরে রাখাই বিএনপির এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য।
আরও পড়ুন
- • আইএমএফের সঙ্গে বৈঠকে পে স্কেল নিয়ে আলোচনা হয়নি: অর্থমন্ত্রী
- • বন্যা পরিস্থিতিতে বাংলাদেশের জনগণের জন্য মুইজ্জুর সহমর্মিতা প্রকাশ
- • সাপেকাটা রোগীর চিকিৎসায় সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলবে ‘অ্যান্টিভেনম’
- • নাচের ছন্দে বর্ষা বরণ, চারুকলার বকুলতলায় ‘ঘনঘটা ২’
- • ঐক্য ধরে রাখতে মিত্র দলগুলোর নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই
- • জুলাই শহীদ দিবসে সব মাদরাসায় স্মরণসভা ও বিশেষ মোনাজাতের নির্দেশ
- • বিশ্বকাপ মাতানো সেই সঞ্জয় দেব এবার ঢাকায়
- • নারীর উন্নয়ন ও সহযোগিতা বাড়াতে ওআইসি সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন জাহেদ উর রহমান
- • ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী
- • সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী
- • বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান
- • ইরানের ‘হত্যার তালিকায়’ আমার নাম এক নম্বরে: ট্রাম্প
- • ইরানের সঙ্গে আর সম্পর্ক চাই না’, ন্যাটো সম্মেলনে ট্রাম্পের কড়া বার্তা
- • আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্তে নামল এফবিআই
- • নিজভূমে চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি
- • বগুড়ায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
