সাপেকাটা রোগীর চিকিৎসায় সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলবে ‘অ্যান্টিভেনম’
হেলথ ডেস্ক
প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬, ১৫:২৯
বর্ষা মৌসুমে সাপেকাটা রোগীর সংখ্যা বাড়ার বিষয়টি বিবেচনায় নিয়ে দেশের সব জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত অ্যান্টিভেনম ইনজেকশন সরবরাহ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এখন সাপেকাটা রোগীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলেই প্রয়োজন অনুযায়ী অ্যান্টিভেনম চিকিৎসা পাবেন।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার (সিডিসি) লাইন ডিরেক্টর মো. হালিমুর রশীদ জানান, দেশের প্রতিটি জেলা ও উপজেলা হাসপাতালে অ্যান্টিভেনম সরবরাহ করা হয়েছে। পাশাপাশি চিকিৎসকদের প্রয়োজনীয় প্রশিক্ষণও দেওয়া হচ্ছে।
তিনি বলেন, বর্ষাকালে বৃষ্টিপাত ও বন্যার কারণে সাপের উপদ্রব বেড়ে যায়। তাই বর্ষা শুরুর আগেই বৈজ্ঞানিক পদ্ধতিতে সাপেকাটা রোগীর চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে অ্যান্টিভেনম পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নীলফামারী, সিলেট, রাঙামাটিসহ দেশের বিভিন্ন জেলার হাসপাতালগুলোতে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত রয়েছে।
চিকিৎসকরা সবাইকে সতর্ক করে বলেছেন, কাউকে সাপে কাটলে ওঝা বা কবিরাজের কাছে না গিয়ে দ্রুত হাসপাতালে নিতে হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই বিনামূল্যে অ্যান্টিভেনম দেওয়া হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে প্রতিবছর প্রায় ৪ লাখের বেশি মানুষ সাপের কামড়ের শিকার হন। এর মধ্যে বিষধর সাপের কামড়ে অনেকের মৃত্যু ও দীর্ঘমেয়াদি শারীরিক জটিলতা দেখা দেয়।
বিশেষজ্ঞরা বলছেন, বর্ষাকালে বন্যাপ্রবণ ও গ্রামীণ এলাকায় সাপের কামড়ের ঝুঁকি বেশি থাকে। দ্রুত হাসপাতালে নেওয়া গেলে অ্যান্টিভেনমের মাধ্যমে রোগীর জীবন রক্ষা করা সম্ভব।
আরও পড়ুন
- • ছাত্রশিবিরের কেন্দ্রীয় পদ থেকে বিদায় সাদিক কায়েমের, সক্রিয় রাজনীতিতে আসার প্রস্তুতি
- • মধ্যপ্রাচ্যের উত্তেজনায় আবারও বাড়লো ডলারের দাম
- • চট্টগ্রামে বন্যায় ১ লাখের বেশি গবাদিপশু ও হাঁস-মুরগির মৃত্যু
- • কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোক বইয়ে সই করলেন মির্জা ফখরুল
- • আত্মসমর্পণ করলেও শেখ হাসিনার গন্তব্য কারাগার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- • ধোলাইখালে সড়ক ধস, যান চলাচলে বিঘ্ন; সংস্কারে লাগতে পারে ১০ দিন
- • আইএমএফের সঙ্গে বৈঠকে পে স্কেল নিয়ে আলোচনা হয়নি: অর্থমন্ত্রী
- • বন্যা পরিস্থিতিতে বাংলাদেশের জনগণের জন্য মুইজ্জুর সহমর্মিতা প্রকাশ
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী
- • স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন জাহেদ উর রহমান
- • সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী
- • বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান
- • ইরানের ‘হত্যার তালিকায়’ আমার নাম এক নম্বরে: ট্রাম্প
- • ইরানের সঙ্গে আর সম্পর্ক চাই না’, ন্যাটো সম্মেলনে ট্রাম্পের কড়া বার্তা
- • আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্তে নামল এফবিআই
- • নিজভূমে চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি
- • বগুড়ায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
