১০ জুলাই ২০২৬, শুক্রবার, ২৩:৪৩

শিরোনাম
বদলাচ্ছে চিরাচরিত ধারা, বিটিভিতে বিরোধীদলীয় নেতার খবর প্রচার হাসিনাকে দেশে ফিরিয়ে ফাঁসি কার্যকরের দাবি নাহিদ ইসলামের সম্প্রীতি ও ঐক্যের মাধ্যমে দেশ গড়ার আহ্বান শ্রমমন্ত্রীর চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ, শিগগিরই আসছে কারিগরি দল ‘মাদকে ভেজাল নেই, খাদ্যে ভেজাল!’ সংসদে ক্ষোভ সাবিকুন্নাহারের শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে আসছেন প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী

ডায়াবেটিস রোগীদের জন্য সুখবর-ভারতের বাজারে এলো সপ্তাহে একবার নেওয়ার ইনসুলিন

ডায়াবেটিস রোগীদের জন্য সুখবর-ভারতের বাজারে এলো সপ্তাহে একবার নেওয়ার ইনসুলিন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০ জুলাই, ২০২৬, ১১:৫৮

ভারতে সপ্তাহে একবার নেওয়ার ইনসুলিন ইনজেকশন ‘আউইক্লি’ বাজারে এনেছে ডেনমার্কভিত্তিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান নোভো নরডিস্ক। প্রতিদিন ইনসুলিন নেওয়ার পরিবর্তে সপ্তাহে একবার ব্যবহারযোগ্য এ ইনসুলিন টাইপ-১ ও টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত প্রাপ্তবয়স্কদের চিকিৎসায় ব্যবহৃত হবে। খবর রয়টার্সের।

নোভো নরডিস্কের দাবি, ‘আউইক্লি’ বিশ্বের প্রথম ক্লিনিক্যাল ব্যবহারের জন্য অনুমোদিত সপ্তাহে একবার গ্রহণযোগ্য দীর্ঘমেয়াদি ইনসুলিন। এ ইনসুলিন ব্যবহারে বছরে ৩৬৫টি ইনজেকশনের পরিবর্তে মাত্র ৫২টি ইনজেকশন নিলেই চলবে।

নয়াদিল্লিতে উদ্বোধনী অনুষ্ঠানে নোভো নরডিস্ক ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক বিক্রান্ত শ্রোত্রিয়া জানান, ৭০ ইউনিটের এক সপ্তাহের ডোজের দাম রাখা হয়েছে ২৬১ রুপি। ওষুধটি দুটি সংস্করণে পাওয়া যাবে। ১ মিলিলিটারের (৭০০ ইউনিট) প্যাকের দাম ২ হাজার ৬১১ রুপি এবং ৩ মিলিলিটারের (২ হাজার ১০০ ইউনিট) প্যাকের দাম ৭ হাজার ৮৩৩ রুপি।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ভারতে বর্তমানে ১০ কোটি ১০ লাখের বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। এ ছাড়া প্রায় ১৩ কোটি ৬০ লাখ মানুষ প্রি-ডায়াবেটিসে রয়েছেন। ইনজেকশনের ভয়, ব্যথার আশঙ্কা ও ব্যয়ের কারণে দেশটিতে অনেক রোগী গড়ে ৭ থেকে ৯ বছর দেরিতে ইনসুলিন নেওয়া শুরু করেন।

নোভো নরডিস্কের ভাষ্য, বর্তমানে ভারতে প্রায় ৬০ লাখ মানুষ ইনসুলিন ব্যবহার করছেন। অদূর ভবিষ্যতে এ সংখ্যা ৯০ লাখে পৌঁছাতে পারে বলে তাদের ধারণা।

‘ইনসুলিন আইকোডেক’ নামে পরিচিত ‘আউইক্লি’ চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রে অনুমোদন পায়। এর আগে ইউরোপীয় ইউনিয়নসহ কয়েকটি দেশেও এটি অনুমোদিত হয়েছে। ভারতের মাধ্যমে সপ্তম দেশে বাজারজাত হলো ওষুধটি।

আরও পড়ুন