জুনে ডেঙ্গু রোগী প্রায় চার গুণ বেড়েছে, বেশি আক্রান্ত তরুণরা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫ জুলাই, ২০২৬, ১৩:২৬
চলতি বছরের প্রথম পাঁচ মাসের তুলনায় জুনে দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জুন মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭২৭ জন, যা আগের মাসগুলোর তুলনায় প্রায় চার গুণ বেশি। এ সময়ে ডেঙ্গুতে মারা গেছেন ১৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৯ জুন পর্যন্ত দেশে মোট ৫ হাজার ৯২৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ৪৫৫ জন। এ সময় ডেঙ্গুতে মোট ১৮ জনের মৃত্যু হয়েছে।
সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৪ জন। নতুন আক্রান্তদের মধ্যে ৭০ জন পুরুষ ও ৫৪ জন নারী। বর্তমানে ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১০২ জন রোগী।
২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে দুজন চট্টগ্রাম বিভাগের। এ ছাড়া একজন করে ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর আক্রান্তদের মধ্যে পুরুষের হার ৬২ দশমিক ১ শতাংশ এবং নারীর হার ৩৭ দশমিক ৯ শতাংশ। মৃত্যুর ক্ষেত্রেও পুরুষের সংখ্যা কিছুটা বেশি।
বয়সভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, ১৬ থেকে ২০ বছর বয়সীরা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন। এ বয়সী আক্রান্তের সংখ্যা ৮০০। এরপর রয়েছে ২১ থেকে ২৫ বছর বয়সী ৭৫৯ জন এবং ২৬ থেকে ৩০ বছর বয়সী ৭৩২ জন।
এর আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ঢাকা বর্তমানে ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে রয়েছে। তিনি জানান, বিভিন্ন এলাকায় অভিযানে বহু বাড়ি ও নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়া যাচ্ছে।
তিনি নগরবাসীর প্রতি বাড়ির ছাদ, আঙিনা, বেসমেন্ট, ফুলের টব, পুরোনো টায়ার বা পানি জমতে পারে—এমন সব পাত্র নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানান। তাঁর ভাষ্য, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণও জরুরি।
আরও পড়ুন
- • জুনে ডেঙ্গু রোগী প্রায় চার গুণ বেড়েছে, বেশি আক্রান্ত তরুণরা
- • নিষেধাজ্ঞা থাকলেও কেন বাংলাদেশে আসছে বিদেশি সাপ, মাকড়সা ও অন্যান্য প্রাণী
- • গোপালগঞ্জে ‘পুলিশ’ লেখা ভেস্ট, হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ যুবক আটক
- • ব্রাজিলকে বড় মাপের দল ভাবছেন না নরওয়ে কোচ
- • খামেনির জানাজায় মানুষের কান্না দেখে বিস্মিত ট্রাম্প, দাবি অ্যাক্সিওসের
- • ৮ কোটি টাকা অনুদান বিতরণে প্রশাসনিক ব্যয় ৫৩ কোটি, প্রশ্নের মুখে সমাজসেবা অধিদপ্তরের প্রকল্প
- • হরমুজ প্রণালি ইরানের জন্য ‘পারমাণবিক অস্ত্রের’ চেয়েও বেশিকিছু
- • হরমুজ প্রণালীতে মিত্র দেশগুলোকে বিশেষ সুবিধার ইঙ্গিত ইরানের
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- • বাহরাইনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিল ইরান
- • বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প
- • ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত প্রায় ১,৫০০
- • ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
- • লাহোরে কোচিংয়ের ছাদ ধসে ১৪ শিশু নিহত, আহত ৫
- • ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬
- • বিশ্বকাপ শেষেই বিয়ে করছেন রোনালদো-জর্জিনা
- • কুমিল্লায় প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
