০৫ জুলাই ২০২৬, রবিবার, ১৪:৩৮

শিরোনাম
ইউএন-কপস সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী ফরিদপুরে বিভাগ ও সিটি করপোরেশনের পরিকল্পনা সরকারের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি স্পিকা‌র হাফিজ উদ্দিনের সঙ্গে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সব হাসপাতালের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের ৬টি নতুন নির্দেশনা অন্যায়কারীর বিচার হবে, অবিচার নয়: প্রধানমন্ত্রী বাংলাদেশ এখন বৈশ্বিক বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩

গোপালগঞ্জে ‘পুলিশ’ লেখা ভেস্ট, হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ যুবক আটক

গোপালগঞ্জে ‘পুলিশ’ লেখা ভেস্ট, হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ যুবক আটক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৫ জুলাই, ২০২৬, ১২:১৮

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ‘পুলিশ’ লেখা একটি ভেস্ট, হ্যান্ডকাফ, খেলনা পিস্তল ও একটি ছুরিসহ এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা।

শনিবার বিকেলে উপজেলার ননীক্ষীর ইউনিয়নের বনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। আটক রাকিব শেখ (২৫) একই উপজেলার বড় ভাট্রা গ্রামের বাসিন্দা।

স্থানীয় কয়েকজন বাসিন্দার ভাষ্য, পুলিশের মতো পোশাক পরে রাকিব শেখ বনগ্রামের একটি বাড়িতে প্রবেশ করেন। সেখানে তিনি নিজেকে পুলিশ পরিচয় দিয়ে বাসিন্দাদের ভয়ভীতি দেখানোর চেষ্টা করেন। এতে সন্দেহ হলে স্থানীয় লোকজন তাঁকে আটক করেন এবং সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়িতে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে নিজেদের হেফাজতে নেয়।

সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আওরঙ্গজেব বলেন, আটক ব্যক্তির কাছ থেকে একটি খেলনা পিস্তল, একটি হ্যান্ডকাফ, ‘পুলিশ’ লেখা একটি ভেস্ট এবং একটি ছুরি জব্দ করা হয়েছে। খেলনা পিস্তলটি দেখতে আসল আগ্নেয়াস্ত্রের মতো।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

আরও পড়ুন