২৮ জুন ২০২৬, রবিবার, ১১:১৩

শিরোনাম
সারা দেশে শুরু ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি নতুন বাংলাদেশি কর্মী নিয়োগের আশ্বাস দিয়েছে মালয়েশিয়া ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের প্রাণহানি সেন্ট্রাল আফ্রিকায় বাংলাদেশ সেনাবাহিনীর টহল দলের ওপর আইইডি হামলা ইতিবাচক অর্জনের কৃতিত্ব বাংলাদেশের মানুষের: জাতীয় সংসদে প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখেই সব দেশের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা বিদেশি নাগরিকদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

বিড়ালের আঁচড়ও হতে পারে ঝুঁকির কারণ, যা বলছেন চিকিৎসকেরা

বিড়ালের আঁচড়ও হতে পারে ঝুঁকির কারণ, যা বলছেন চিকিৎসকেরা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৮ জুন, ২০২৬, ০৯:৪৪

অনেকেই শখ করে বিড়াল পোষেন। খেলতে বা আদর করতে গিয়ে বিড়ালের আঁচড় লাগাও অস্বাভাবিক নয়। তবে এমন আঁচড়কে তুচ্ছ মনে করে অবহেলা করা উচিত নয় বলে সতর্ক করেছেন চিকিৎসকেরা।

বিশেষজ্ঞদের ভাষ্য, বিড়ালের আঁচড় থেকে ক্যাট স্ক্র্যাচ ডিজিজ নামে একটি সংক্রমণ হতে পারে। সংক্রামক রোগ বিশেষজ্ঞ অরুণাংশু তালুকদারের মতে, বিড়ালের শরীরে থাকা বার্টোনেলা হেনসেলে (Bartonella henselae) নামের ব্যাকটেরিয়া আঁচড়, কামড় বা লালার মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করতে পারে।

এই সংক্রমণে আঁচড়ের স্থান ফুলে যাওয়া, ক্ষতস্থানে পুঁজ বা ঘা হওয়া এবং আশপাশের লসিকাগ্রন্থি (লিম্ফ নোড) ফুলে যাওয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে। এ ছাড়া জ্বর, মাথাব্যথা ও দুর্বলতাও অনুভূত হতে পারে।

চিকিৎসকেরা জানান, বেশির ভাগ ক্ষেত্রে রোগটি গুরুতর না হলেও বিরল পরিস্থিতিতে সংক্রমণ জটিল আকার ধারণ করে স্নায়ুতন্ত্রসহ শরীরের অন্যান্য অঙ্গকে প্রভাবিত করতে পারে। তাই দীর্ঘদিন জ্বর, ক্ষতস্থানে অস্বাভাবিক ফোলা বা তীব্র ব্যথা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

বিশেষজ্ঞদের পরামর্শ, পোষা বিড়ালের নখ নিয়মিত ছেঁটে রাখা, খেলার পর সাবান দিয়ে হাত ধোয়া এবং আঁচড় লাগলে সঙ্গে সঙ্গে ক্ষতস্থান পরিষ্কার পানি দিয়ে ধুয়ে অ্যান্টিসেপ্টিক ব্যবহার করা উচিত। রক্তপাত হলে পরিষ্কার গজ বা ব্যান্ডেজ দিয়ে চাপ দিয়ে প্রয়োজনে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। প্রয়োজন অনুযায়ী টিটেনাস টিকা নেওয়ার বিষয়েও চিকিৎসকের পরামর্শ অনুসরণ করতে হবে।

আরও পড়ুন