২৯ জুন ২০২৬, সোমবার, ১৪:২৫

শিরোনাম
হার্টের রিং ও চোখের লেন্সের খরচ প্রায় অর্ধেকে নেমে আসবে-প্রধানমন্ত্রী এবারের বাজেট হবে বাস্তবমুখী ও জীবনবান্ধব’: প্রধানমন্ত্রী ইউনিয়ন পর্যায়ে গঠিত হচ্ছে দুর্নীতি প্রতিরোধ কমিটি প্রধানমন্ত্রীর হাত ধরে শুরু হচ্ছে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি এক ঘণ্টার কম সময়ে বাংলাদেশের আশপাশে তিনটি ভূমিকম্প, নতুন করে উদ্বেগ উত্তরাঞ্চলে বন্যার শঙ্কা বাড়ছে, তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় দুটি বড় বিদ্যুৎকেন্দ্র বন্ধ, রাজধানীসহ দেশজুড়ে লোডশেডিংয়ের শঙ্কা মিয়ানমার-বাংলাদেশ সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প

রামপুরায় জুলাই গণ-অভ্যুত্থানে তিন হত্যা মামলার রায় আজ

রামপুরায় জুলাই গণ-অভ্যুত্থানে তিন হত্যা মামলার রায় আজ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৮ জুন, ২০২৬, ১০:৩৫

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করে হত্যা এবং মায়া ও নাদিম ইসলাম হত্যা মামলার বহুল প্রতীক্ষিত রায় আজ রোববার (২৮ জুন) ঘোষণা করা হবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারিক প্যানেল এ মামলার রায় ঘোষণা করবেন। রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে।

আলোচিত এ মামলায় আসামি করা হয়েছে সাবেক ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান, সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া এবং এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে।

আসামিদের মধ্যে চঞ্চল চন্দ্র সরকার ছাড়া বাকি চারজন বর্তমানে পলাতক রয়েছেন।

মামলায় মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। গত বছরের ১৫ ফেব্রুয়ারি অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু করার আদেশ দেন ট্রাইব্যুনাল।

রাষ্ট্রপক্ষের দাবি, সাক্ষ্য-প্রমাণের মাধ্যমে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তাই আসামিদের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা করছেন প্রসিকিউটররা।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগ প্রমাণিত হয়নি দাবি করে তাদের মক্কেলদের খালাস দেওয়ার আবেদন জানিয়েছেন।

রায় ঘোষণার মাধ্যমে বহুল আলোচিত এই মামলার বিচারিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে।

আরও পড়ুন