২৬ জুন ২০২৬, শুক্রবার, ০২:১৯

শিরোনাম
সর্বোচ্চ জাকাত সংগ্রহকারী নির্বাচিত হলেন ডিসি ফরিদা খানম এনসিপিসহ ৭ দলকে ইসির শোকজ আশুরার শিক্ষা শান্তি ও ন্যায়ের পথ দেখায়: প্রধানমন্ত্রী ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা সরকারের: অর্থমন্ত্রী শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায় বর্ষার শুরুতেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আক্রান্তদের বেশিরভাগই শিশু বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন অধ্যায়, সই হবে ১৫ চুক্তি পূর্ববর্তী সরকারের ১,৩০০ উন্নয়ন প্রকল্প এখন সরকারের ‘গলার কাঁটা’: অর্থমন্ত্রী

২৯ লাখ টাকার মামলায় প্রক্সি দিয়ে জামিন, নারীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

২৯ লাখ টাকার মামলায় প্রক্সি দিয়ে জামিন, নারীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৬ জুন, ২০২৬, ০১:১০

ঢাকার একটি আদালতে চেক ডিজঅনার মামলায় মূল আসামির পরিবর্তে অন্য একজন নারীকে হাজির করে জামিন নেওয়ার চেষ্টা ধরা পড়েছে। এ ঘটনায় আটক এক নারীসহ তিনজনের বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা ও আদালতকে বিভ্রান্ত করার অভিযোগে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) রাতে আদালতের এক কর্মকর্তা বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন মূল মামলার আসামি নাসরীন সিকদার, আটক হওয়া মনোয়ারা বেগম এবং সংশ্লিষ্ট এক আইনজীবী।

আদালত সূত্রে জানা যায়, ২৯ লাখ টাকার একটি চেক ডিজঅনার মামলায় আত্মসমর্পণ ও জামিনের আবেদন করতে আদালতে হাজির হন মনোয়ারা বেগম। তবে বিচারকের জিজ্ঞাসাবাদের সময় তিনি নিজের পরিচয় ও মামলার বিষয়ে সন্তোষজনক তথ্য দিতে পারেননি। পরে নথিপত্র যাচাই করে আদালত নিশ্চিত হয় যে তিনি প্রকৃত আসামি নন।

আটক নারী জানিয়েছেন, তিনি বাসাবাড়িতে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করেন এবং বিষয়টি সম্পর্কে বিস্তারিত না জেনেই অন্যের অনুরোধে আদালতে এসেছিলেন। প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে, তাকে অর্থের প্রলোভন দেখিয়ে এই কাজে ব্যবহার করা হয়েছিল।

এ ঘটনায় আদালত জালিয়াতি ও প্রতারণার বিভিন্ন ধারায় নিয়মিত মামলা করার নির্দেশ দেয়। অভিযোগ রয়েছে, মামলার নথিপত্রেও অনিয়ম করা হয়েছে এবং ভুয়া তথ্য ব্যবহার করে আদালতের কার্যক্রম প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে।

পরে আদালতের নির্দেশে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন