২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ২১:১৬

শিরোনাম
১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা সরকারের: অর্থমন্ত্রী শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায় বর্ষার শুরুতেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আক্রান্তদের বেশিরভাগই শিশু বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন অধ্যায়, সই হবে ১৫ চুক্তি পূর্ববর্তী সরকারের ১,৩০০ উন্নয়ন প্রকল্প এখন সরকারের ‘গলার কাঁটা’: অর্থমন্ত্রী এক বছরে সেবা খাতে ঘুষ লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা: টিআইবি ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের রোববার শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

ট্রাইব্যুনালে নিজেই সাক্ষী জেরা করতে চাইলেন পলক

ট্রাইব্যুনালে নিজেই সাক্ষী জেরা করতে চাইলেন পলক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ জুন, ২০২৬, ১৯:৪৪

জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষীকে নিজেই জেরা করার অনুমতি চেয়েছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বৃহস্পতিবার (২৫ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চে এ আবেদন করেন তিনি।

মামলাটিতে আরেক আসামি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় পলাতক রয়েছেন। এদিন সপ্তম সাক্ষী কবির হোসেন মৃধার জেরা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে আসামিপক্ষের আইনজীবী লিটন আহমেদ আরও সময়ের আবেদন করলেও তা নাকচ করে ট্রাইব্যুনাল।

পরে দুপুরে জেরা কার্যক্রম শুরু হলে কাঠগড়ায় দাঁড়িয়ে পলক নিজেই সাক্ষীকে প্রশ্ন করার অনুমতি চান। তার আইনজীবী জানান, পলক প্রায় ১৫ মিনিট জেরা করতে আগ্রহী। কিন্তু প্রসিকিউশন আপত্তি জানিয়ে বলে, আইনে কেবল আসামির আইনজীবীই জেরা করতে পারেন।

এ সময় আসামিপক্ষ দাবি করে, পলক নিজেও একজন আইনজীবী এবং তিনি আইন সম্পর্কে অবগত। তবে ট্রাইব্যুনাল তার আবেদন মঞ্জুর না করায় সাক্ষীকে জেরা শুরু করেন আইনজীবী লিটন আহমেদ।

জেরার একপর্যায়ে শহীদ সানজিদ হোসেন মৃধার বাবা কবির হোসেন বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট তার ছেলে পুলিশ, যুবলীগ ও ছাত্রলীগের গুলিতে নিহত হন।

পরে পলক আদালতের উদ্দেশে বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধিত বিধান অনুযায়ী আসামি নিজেও মামলা পরিচালনার সুযোগ পান। প্রয়াত আইনজীবী আমিনুল গণি টিটোর মৃত্যুর পর তারা কার্যত নেতৃত্বহীন অবস্থায় রয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় আইনজীবীর সঙ্গে হাজতখানায় পরামর্শের সুযোগ চেয়ে আবেদন করা হলে ট্রাইব্যুনাল আধা ঘণ্টা সময় মঞ্জুর করে।

প্রতিফলন/এনজেএস

আরও পড়ুন