২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ২১:৫৩

শিরোনাম
১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা সরকারের: অর্থমন্ত্রী শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায় বর্ষার শুরুতেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আক্রান্তদের বেশিরভাগই শিশু বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন অধ্যায়, সই হবে ১৫ চুক্তি পূর্ববর্তী সরকারের ১,৩০০ উন্নয়ন প্রকল্প এখন সরকারের ‘গলার কাঁটা’: অর্থমন্ত্রী এক বছরে সেবা খাতে ঘুষ লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা: টিআইবি ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের রোববার শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

ভেনেজুয়েলার পর এবার চিলিতে ৫.৫ মাত্রার ভূমিকম্প

ভেনেজুয়েলার পর এবার চিলিতে ৫.৫ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৫ জুন, ২০২৬, ২০:১০

দক্ষিণ আমেরিকার দেশ চিলির উত্তরাঞ্চলীয় অ্যান্টোফাগাস্তা উপকূলের কাছে ৫.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) স্থানীয় সময় সকাল ১১টা ১২ মিনিটে এ কম্পন রেকর্ড করা হয়।

ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, কম্পনের কেন্দ্র ছিল সমুদ্রের নিচে এবং উপকূল থেকে কিছুটা দূরে। প্রায় ১৫ কিলোমিটার গভীরে উৎপত্তি হওয়ায় আশপাশের এলাকায় কম্পন অনুভূত হলেও তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

চিলির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এখন পর্যন্ত কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। বিশেষজ্ঞদের মতে, ৫.৫ মাত্রার এ ধরনের ভূমিকম্প সাধারণত বড় সুনামি সৃষ্টির ঝুঁকি তৈরি করে না।

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত হওয়ায় চিলি বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। এর আগে গত মে মাসে অ্যান্টোফাগাস্তা অঞ্চলে ৬.৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল।

এদিকে, প্রতিবেশী দেশ ভেনেজুয়েলায় সাম্প্রতিক দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ জনে পৌঁছেছে। আহত হয়েছেন অন্তত ৯৭১ জন। বুধবার (২৪ জুন) মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে দেশটির উত্তরাঞ্চলে, যা গত এক শতাব্দীর অন্যতম শক্তিশালী ভূমিকম্প হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রতিফলন/এনজেএস

আরও পড়ুন