২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ২২:৩০

শিরোনাম
১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা সরকারের: অর্থমন্ত্রী শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায় বর্ষার শুরুতেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আক্রান্তদের বেশিরভাগই শিশু বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন অধ্যায়, সই হবে ১৫ চুক্তি পূর্ববর্তী সরকারের ১,৩০০ উন্নয়ন প্রকল্প এখন সরকারের ‘গলার কাঁটা’: অর্থমন্ত্রী এক বছরে সেবা খাতে ঘুষ লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা: টিআইবি ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের রোববার শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

শহরে আসা শিক্ষকদের আবার গ্রামে ফিরতে হবে: শিক্ষামন্ত্রী

শহরে আসা শিক্ষকদের আবার গ্রামে ফিরতে হবে: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৫ জুন, ২০২৬, ২০:৪৪

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন উপায়ে বদলি নিয়ে শহরে অবস্থান করা শিক্ষকদের আবার গ্রামীণ শিক্ষাপ্রতিষ্ঠানে দায়িত্ব পালন করতে হবে। তিনি জানান, শিক্ষকদের সুষম বণ্টন নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৫ জুন) খুলনা বিভাগীয় অডিটরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশে বর্তমানে প্রায় ৬০ হাজার শিক্ষকের ঘাটতি রয়েছে। এই সংকটের মধ্যেই শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা শিক্ষার মান উন্নয়নের পথে বড় বাধা। এ পরিস্থিতি মোকাবিলায় ধাপে ধাপে নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানান তিনি।

জুলাই থেকে চালু হতে যাওয়া মিড ডে মিল কর্মসূচির প্রসঙ্গ টেনে শিক্ষামন্ত্রী বলেন, এ কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না। অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন ব্যবস্থায় পরিবর্তনের কথাও জানান তিনি। মন্ত্রী বলেন, আগে খাতা চ্যালেঞ্জের ক্ষেত্রে কেবল নম্বর পুনর্গণনা করা হতো। তবে নতুন ব্যবস্থায় উত্তরপত্র পুনরায় মূল্যায়নের সুযোগ রাখা হয়েছে, যাতে শিক্ষার্থীরা আরও ন্যায়সঙ্গত ফলাফল পেতে পারে।

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন