২৩ জুন ২০২৬, মঙ্গলবার, ১৭:১১

শিরোনাম
ডেঙ্গু মোকাবিলায় বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে কোক স্টুডিও বাংলার ‘মহাজাদু’ আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মন্তব্য তথ্য উপদেষ্টার নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি বাড়াতে যৌথ প্রকল্পের চিন্তা হরমুজ প্রণালি পেরিয়েছে এমভি বাংলার জয়যাত্রা, চার মাস পর স্বস্তিতে ৩১ বাংলাদেশি নাবিক আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ চার দিনের সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রতিবেশী ভারতের সাথে 'ডিভোর্স' হতে পারে না: জিএম সিরাজ

জুলাই হত্যাযজ্ঞের আরও ৩ মামলায় জামিন চাইলেন দীপু মনি

জুলাই হত্যাযজ্ঞের আরও ৩ মামলায় জামিন চাইলেন দীপু মনি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩ জুন, ২০২৬, ১৫:৩৯

রাজধানীর বিভিন্ন থানায় দায়ের হওয়া জুলাই হত্যাযজ্ঞ-সংক্রান্ত আরও তিনটি মামলায় জামিন আবেদন করেছেন সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি।

হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এসব জামিন আবেদনের শুনানি যেকোনো দিন অনুষ্ঠিত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এর আগে দুটি মামলায় ডা. দীপু মনিকে জামিন প্রদান করেন হাইকোর্ট। একইসঙ্গে আরও ১৩টি মামলায় তাকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্ট পক্ষের প্রতি রুল জারি করেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, এখন পর্যন্ত ডা. দীপু মনিকে অন্তত ৩৯টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এসব মামলার মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন শাপলা চত্বর হত্যাকাণ্ড এবং জুলাই হত্যাযজ্ঞ-সংক্রান্ত মামলাও রয়েছে।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বছরের ১৯ আগস্ট রাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে, জুলাইয়ের বিভিন্ন হত্যা মামলায় অভিযুক্ত সাংবাদিক মোজাম্মেল বাবু, শাকিল আহমেদ ও ফারজানা রুপার জামিন-সংক্রান্ত রুলের শুনানি আগামী সপ্তাহে হাইকোর্টে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আইনজীবীরা বলছেন, এসব মামলার শুনানি ও আদালতের পরবর্তী আদেশ বিচারিক প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হবে।

আরও পড়ুন