২৩ জুন ২০২৬, মঙ্গলবার, ১৭:৪২

শিরোনাম
WEF প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গু মোকাবিলায় বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে কোক স্টুডিও বাংলার ‘মহাজাদু’ আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মন্তব্য তথ্য উপদেষ্টার নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি বাড়াতে যৌথ প্রকল্পের চিন্তা হরমুজ প্রণালি পেরিয়েছে এমভি বাংলার জয়যাত্রা, চার মাস পর স্বস্তিতে ৩১ বাংলাদেশি নাবিক আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ চার দিনের সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিষিদ্ধ মানে নিষিদ্ধই’, আওয়ামী লীগ প্রসঙ্গে মন্তব্য নৌমন্ত্রী রবিউল আলমের

নিষিদ্ধ মানে নিষিদ্ধই’, আওয়ামী লীগ প্রসঙ্গে মন্তব্য নৌমন্ত্রী রবিউল আলমের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩ জুন, ২০২৬, ১৬:১৬

নৌপরিবহন ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, একটি নিষিদ্ধ দলের তৎপরতা দৃশ্যমান হওয়া জাতির জন্য ব্যর্থতার বিষয়। আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, “নিষিদ্ধ মানে নিষিদ্ধই। এ বিষয়ে আমার আর কোনো মন্তব্য করার নেই।”

মঙ্গলবার (২৩ জুন) সকালে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার চর গলগলিয়া এলাকায় ধলেশ্বরী নদীর ওপর নির্মিত রেলসেতুর ঢাকা প্রান্তের ভায়াডাক্টের নিচে বাংলাদেশ রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগ একসময় দেশের একটি রাজনৈতিক দল ছিল। কিন্তু জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নেওয়ায় দলটি আজ জনগণের কাছে পরিত্যক্ত, বর্জিত এবং আইনগতভাবে নিষিদ্ধ।

তিনি বলেন, “জাতি নিষিদ্ধ চেয়েছে বলেই দলটি নিষিদ্ধ হয়েছে। গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণ তাদের ক্ষমতা থেকে সরিয়েছে এবং দেশ ছাড়তে বাধ্য করেছে। রাজনৈতিক দলের বৈধতা জনগণ দেয়। এখন জনগণও তাদের প্রত্যাখ্যান করেছে, আইনও তাদের নিষিদ্ধ করেছে।”

আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি আরও বলেন, “নিষিদ্ধ কোনো বিষয় নিয়ে কথা না বলাই শ্রেয়।”

এদিকে সৌরবিদ্যুৎ উৎপাদন প্রসঙ্গে শেখ রবিউল আলম জানান, বিভিন্ন মন্ত্রণালয়ের অধীন সরকারি জমি চিহ্নিত করার কাজ চলছে। বিশেষ করে তিন একরের বেশি আয়তনের জমিগুলো আলাদাভাবে তালিকাভুক্ত করা হচ্ছে।

তিনি বলেন, “তিন একরের বেশি জায়গা থাকলে সেখানে অন্তত এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। এসব জমিতে সোলার প্যানেল স্থাপন করে সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে।”

মন্ত্রী জানান, উৎপাদিত বিদ্যুতের একটি অংশ স্থানীয়ভাবে ব্যবহার করা হবে এবং অবশিষ্ট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।

অনুষ্ঠানে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলমসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন